২৪/৩৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৫৫ - গোলামের যুদ্ধে অংশগ্রহণ

গোলাম ও মহিলারা মুসলমানদের সাথে যুদ্ধে শরীক হলে

গোলাম অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ: উমাইর (রাঃ)-এর ঘটনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৫৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ مُهَاجِرِ بْنِ قُنْفُذٍ، قَالَ سَمِعْتُ عُمَيْرًا، مَوْلَى آبِي اللَّحْمِ - قَالَ وَكِيعٌ كَانَ لاَ يَأْكُلُ اللَّحْمَ - قَالَ غَزَوْتُ مَعَ مَوْلاَىَ يَوْمَ خَيْبَرَ وَأَنَا مَمْلُوكٌ فَلَمْ يَقْسِمْ لِي مِنَ الْغَنِيمَةِ وَأُعْطِيتُ مِنْ خُرْثِيِّ الْمَتَاعِ سَيْفًا فَكُنْتُ أَجُرُّهُ إِذَا تَقَلَّدْتُهُ .

উমাইর (রাঃ) হতে বর্ণিতঃ

আবুল লাহম (রাঃ) গোশত খেতেন না। উমাইর (রাঃ) বলেন, আমি গোলাম অবস্থায় আমার মনিবের সাথে খায়বারের দিন যুদ্ধ করেছিলাম। গনীমতের মালে আমাকে ভাগ দেওয়া হয়নি। আমাকে ঘরের আসবাবপত্র থেকে একখানি তরবারি দেয়া হয়। আমি তা কোমরে বেঁধে মাটিতে হেঁচড়িয়ে নিয়ে যেতাম।

[২৮৫৫] তিরমিযী ১৫৫৭, আবূ দাউদ ২৭৩০, আহমাদ ২৭৯১৪, দারেমী ২৪৭৫, ইবনু হিব্বান ৪৮৩১, দারাকুতনী ৪/১৪৭, বায়হাকী ফিস সুনান ৯/৩১, ৫৩, ৮/১৪৭, ইরওয়া ১২৩৪, সহীহ আবু দাউদ ২৪৪০। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী হিশাম বিন সা'দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তাঁর মুখস্থশক্তি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তাঁর হাদিস গ্রহণ করা যায় কিন্তু দলীলযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। তাঁর শীয়া মতাবলম্বী হওয়ার ব্যাপারে অভিযোগ রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৭৭, ৩০/২০৪ নং পৃষ্ঠা

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমাইর (রাঃ) বলেন, তিনি গোলাম অবস্থায় নিজের মনিবের সঙ্গে খায়বারের দিনে যুদ্ধ করেছিলেন। তাঁকে গনীমতের মালে ভাগ দেওয়া হয়নি। তবে ঘরের আসবাবপত্র থেকে তাঁকে একখানি তরবারি দেওয়া হয়েছিল। তিনি বলেন, তরবারিটি কোমরে বাঁধলে মাটিতে হেঁচড়ে যেত। বর্ণনার শুরুতে আবু লাহম (রাঃ) গোশত খেতেন না—এ কথাও এসেছে। হাদিসটির মূল বিষয় হলো গোলাম অবস্থায় মুসলিমদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ এবং গনীমত বণ্টনে তাঁর অবস্থান। এখানে কোনো বড় ফিকহি সিদ্ধান্ত বিস্তারিতভাবে বলা হয়নি; শুধু ঘটনাটি বর্ণিত হয়েছে। তাই ব্যাখ্যায় গনীমতের ভাগ, দেওয়া তরবারি এবং অংশগ্রহণের বিবরণকে মূল ধরে রাখা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমাইর (রাঃ) গোলাম অবস্থায় যুদ্ধে অংশ নিয়েছিলেন।
  • তাঁকে গনীমতের সাধারণ ভাগ দেওয়া হয়নি।
  • তাঁকে ঘরের আসবাবপত্র থেকে একটি তরবারি দেওয়া হয়।
  • হাদিসটি গোলামের অংশগ্রহণের একটি নির্দিষ্ট ঘটনা তুলে ধরে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন