২৪/৩৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৫৬ - জিহাদ
গোলাম ও মহিলারা মুসলমানদের সাথে যুদ্ধে শরীক হলে
সুনানে ইবনে মাজাহ : ২৮৫৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৫৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، قَالَتْ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ سَبْعَ غَزَوَاتٍ أَخْلُفُهُمْ فِي رِحَالِهِمْ وَأَصْنَعُ لَهُمُ الطَّعَامَ وَأُدَاوِي الْجَرْحَى وَأَقُومُ عَلَى الْمَرْضَى .
উম্মু আতিয়্যাহ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তাঁদের সওয়ারী ও মালপত্র রক্ষণাবেক্ষণের জন্য পশ্চাতে থাকতাম, তাঁদের খাবার তৈরি করতাম, আহতদের চিকিৎসা করতাম এবং রোগীদের দেখাশোনা করতাম।
সহীহুল বুখারী ৩২৪, ৯৮০, ১৬৫২, মুসলিম ১৮১২, আহমাদ ২০২৬৫, ২৬৭৫৫, দারেমী ২৪২২। তাহকীক আলবানীঃ সহীহ।
