২৪/৪২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৭০ - দুনিয়ার স্বার্থে বায়আতের ভয়াবহতা
বায়আত অবশ্যই পূর্ণ করতে হবে
দুনিয়ার স্বার্থে বায়আত: মিথ্যা, কৃপণতা ও স্বার্থপর আনুগত্যের সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২৮৭০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৭০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالْفَلاَةِ يَمْنَعُهُ مِنِ ابْنِ السَّبِيلِ وَرَجُلٌ بَايَعَ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ فَحَلَفَ بِاللَّهِ لأَخَذَهَا بِكَذَا وَكَذَا فَصَدَّقَهُ وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلاَّ لِدُنْيَا فَإِنْ أَعْطَاهُ مِنْهَا وَفَى لَهُ وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا لَمْ يَفِ لَهُ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবে না, তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি।(১) যে ব্যক্তি মাঠে প্রয়োজনের অতিরিক্ত পানি রাখে কিন্তু তা পথিকদের ব্যবহার করতে দেয় না;(২) যে ব্যক্তি আসরের নামাযের পর অপর কোন ব্যক্তির নিকট পণ্যদ্রব্য বিক্রয় করে এবং আল্লাহর নামে শপথ করে বলে যে, সে তা এত এত মূল্যে খরিদ করেছে এবং ক্রেতা তার কথা বিশ্বাস করে, অথচ তার কথা সত্য নয় এবং(৩) যে ব্যক্তি পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে নেতার কাছে আনুগত্যের শপথ নেয়, নেতা তাকে কিছু পার্থিব স্বার্থ দিলে সে তার শপথ পূর্ণ করে এবং না দিলে শপথ পূর্ণ করে না।
[২৮৭০] সহীহুল বুখারী ২৩৫৮, ২৩৬৯, ২৬৭২, ৭২১২, ৭৪৪৬, মুসলিম ১০৮, তিরমিযী ১৫৯৫, নাসায়ী ৪৪৬২, দারেমী ৩৪৭৪, আহমাদ ৭৪৯৩, ৯৮৬৬, বায়হাকী ফিস সুনান ১০/১৭৭, বায়হাকী ফিশ শুআব ৪৮৫০। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের ব্যাপারে কেয়ামতের দিন কঠোর সতর্কতা এসেছে। একজন হলো, মাঠে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও পথিককে তা ব্যবহার করতে দেয় না। দ্বিতীয়জন পণ্য বিক্রিতে আসরের পর আল্লাহর নামে মিথ্যা শপথ করে, ক্রেতা বিশ্বাস করে, অথচ সে সত্য বলে না। তৃতীয়জন নেতার কাছে বায়আত নেয় শুধু দুনিয়ার স্বার্থে; কিছু পেলে শপথ রাখে, না পেলে রাখে না। এই হাদিসে বায়আতের সততা, লেনদেনে সত্যবাদিতা এবং মানুষের প্রয়োজনের সময় সাহায্য না আটকানোর শিক্ষা আছে। আনুগত্য যদি শুধু লাভের জন্য হয়, তা নৈতিকভাবে বিপজ্জনক হয়ে পড়ে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রয়োজনের অতিরিক্ত পানি পথিকের কাছ থেকে আটকে রাখা কঠোরভাবে নিন্দিত।
- ব্যবসায় মিথ্যা শপথ বড় গুনাহের কারণ হতে পারে।
- দুনিয়ার স্বার্থে বায়আত করা আনুগত্যের সততা নষ্ট করে।
