২৪/৪২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৭১ - খলীফার অধিকার ও দায়িত্ব

বায়আত অবশ্যই পূর্ণ করতে হবে

খলীফার আনুগত্য: নিজের দায়িত্ব আদায় ও আল্লাহর হিসাব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৭১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حَسَنِ بْنِ فُرَاتٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ تَسُوسُهُمْ أَنْبِيَاؤُهُمْ كُلَّمَا ذَهَبَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَأَنَّهُ لَيْسَ كَائِنٌ بَعْدِي نَبِيٌّ فِيكُمْ " . قَالُوا فَمَا يَكُونُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " تَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُوا " . قَالُوا فَكَيْفَ نَصْنَعُ قَالَ " أَوْفُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ أَدُّوا الَّذِي عَلَيْكُمْ فَسَيَسْأَلُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنِ الَّذِي عَلَيْهِمْ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বনী ইসরাঈলের রাজনীতি পরিচালনা করতেন তাদের নবীগণ। যখনই একজন নবী চলে যেতেন (ইনতিকাল করতেন) তখনই আরেকজন নবী নেতৃত্ব গ্রহণ করতেন। কিন্তু আমার পরে তোমাদের মধ্যে আর কেউ নবী হবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! তাহলে কী অবস্থা হবে? তিনি বলেনঃ খলীফা হবে এবং তাদের সংখ্যা অনেক হবে। সাহাবীগণ বলেন, আমরা কী ব্যবস্থা গ্রহণ করবো? তিনি বলেনঃ যে ব্যক্তি প্রথমে খলীফা হবে তোমরা তার আনুগত্যের শপথ করো, অতঃপর তার পরবর্তী খলীফার। তোমাদের উপর তাদের যে অধিকার রয়েছে তোমরা তা আদায় করো। আর তাদের উপর (তোমাদের) যে অধিকার প্রাপ্য আছে (তা আদায় না করলে), মহান আল্লাহ তাদের নিকট থেকে তার হিসাব নিবেন।

[২৮৭১] সহীহুল বুখারী ৩৪৫৫, মুসলিম ১৮৪২, আহমাদ ৭৯০০, ইরওয়া ৮/১২৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী হাসান বিন ফুরাত সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি কুফুরী নয় এমন কওলী বা আমলী ফিসক এর সাথে জড়িত। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইমাম যাহাবী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ১২৬৫, ৬/৩০১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, বনী ইসরাঈলের রাজনীতি তাদের নবীগণ পরিচালনা করতেন। একজন নবী চলে গেলে আরেকজন নবী নেতৃত্ব দিতেন। কিন্তু তাঁর পরে আর কোনো নবী হবে না। সাহাবিরা জানতে চাইলে তিনি বলেন, খলীফা হবে এবং সংখ্যা অনেক হবে। তখন কী করতে হবে—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম খলীফার বায়আত পূর্ণ করো, তারপর পরবর্তীজনের। তোমাদের উপর তাদের যে অধিকার আছে তা আদায় করো। আর তাদের উপর তোমাদের যে অধিকার আছে, সে বিষয়ে আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন। এখানে নেতৃত্ব, বায়আত, দায়িত্ব এবং আল্লাহর জবাবদিহির শিক্ষা একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর পরে আর কোনো নবী হবে না—এই বিশ্বাস স্পষ্ট করা হয়েছে।
  • বায়আতের ধারাবাহিকতা ও শৃঙ্খলা রক্ষার শিক্ষা আছে।
  • নেতাদের দায়িত্বের হিসাব আল্লাহ গ্রহণ করবেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন