২৫/৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯৩ - মুজাহিদ, হাজী ও উমরাকারীর মর্যাদা

হাজ্জীগনের দুআ‘র ফযিলত

মুজাহিদ, হাজী ও উমরাকারী: আল্লাহর প্রতিনিধিদলের মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৯৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ قَالَ " الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَفْدُ اللَّهِ دَعَاهُمْ فَأَجَابُوهُ وَسَأَلُوهُ فَأَعْطَاهُمْ " .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ আল্লাহর পথের সৈনিক, হজযাত্রী ও উমরা যাত্রীগণ আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর নিকট দোয়া করলে তিনি তা কবুল করেন এবং কিছু চাইলে তা তাদের দান করেন।

[২৮৯৩]হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত-তালীকুর রাগীব ২/১০৮, সহীহাহ ১৮২০। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ১. ইমরান বিন উইয়ায়নাহ সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসে সন্দেহ ও ভুল রয়েছে। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আহমাদ বিন সালিহ আল-জায়লী ও আহমাদ বিন সালিহ আল-মিসরী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। ২. আতা ইবনুস সায়িব সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় পরিবর্তন করেছেন। আয়্যুব বিন আবু তামিমাহ আস-সাখতিয়ানী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯৩৪, ২০/৮৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আল্লাহর পথে বের হওয়া বান্দাদের মর্যাদা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহর পথের সৈনিক, হজ্জযাত্রী ও উমরার যাত্রীগণ আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাদের ডাকেন, তারা সাড়া দেয়; তারা তাঁর কাছে চাইলে তিনি তাদের দান করেন। এখানে তিন ধরনের মানুষের কথা এসেছে—আল্লাহর পথে সৈনিক, হাজী এবং উমরাকারী। তাদের সবাই আল্লাহর সন্তুষ্টির পথে সফরকারী। হাদিসটি আমাদের শেখায়, আল্লাহর পথে বের হওয়া, হজ্জ-উমরা করা এবং দোয়া করা—এসব আমলকে গুরুত্ব দিতে হবে। তবে এই মর্যাদা ইখলাস ও সঠিক নিয়তের সঙ্গে বেশি অর্থবহ হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে বের হওয়া বান্দাদের বিশেষ মর্যাদা আছে।
  • হাজী ও উমরাকারী আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানুষ।
  • পবিত্র সফরে দোয়া ও চাওয়ার গুরুত্ব আছে।
  • ইবাদতের সফরে নিয়তকে আল্লাহর জন্য রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন