২৫/৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯৪ - উমরাহযাত্রীর দোয়ায় শরীক হওয়ার শিক্ষা

হাজ্জীগনের দুআ‘র ফযিলত

উমরাহযাত্রীর দোয়ায় শরীক হওয়া: ভালোবাসা ও দোয়ার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৯৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّهُ اسْتَأْذَنَ النَّبِيَّ ـ ﷺ ـ فِي الْعُمْرَةِ فَأَذِنَ لَهُ وَقَالَ " يَا أُخَىَّ أَشْرِكْنَا فِي شَىْءٍ مِنْ دُعَائِكَ وَلاَ تَنْسَنَا " .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এর নিকট উমরা আদায় করার অনুমতি চাইলে তিনি তাঁকে অনুমতি দেন এবং বলেনঃ “হে আমার ছোট ভাই! তোমার দোয়ার মধ্যে আমাদেরকেও শরীক করবে, আমাদের ভুলে যেও না”।

২৮৯৪] তিরমিযী ৩৫৬২, আবূ দাউদ ১৪৯৮, যইফ আবু দাউদ ২৬৪, মিশকাত ২২৪৮। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আসিম বিন উবায়দুল্লাহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিস দলীলযোগ্য নয় এবং তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তার দ্বারা দলীল সাব্যস্ত করা যাবে না। আবু বকর আল বায়হাকী বলেন, তিনি দুর্বল। আবু বকর আল বাযযার বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। আবু হাতিম বিন হিব্বান বলেন, তার স্মৃতিশক্তি দুর্বল। তিনি হাদিস বর্ণনায় অধিক সন্দেহ করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার হাদিস গ্রহণ করাও যাবে না দলীল হিসেবেও গ্রহণ করা যাবে না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। ইবরাহীম বিন ইয়া'কুব আল-জাওযুজানী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩০১৪, ১৩/৫০০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো উমরাহযাত্রীর দোয়া এবং মুসলিম ভাইয়ের জন্য ভালোবাসা। একজন সাহাবী নবী (صلى الله عليه وسلم)-এর কাছে উমরাহ করার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এরপর বলেন, হে আমার ছোট ভাই! তোমার দোয়ার মধ্যে আমাদেরকেও শরীক করবে, আমাদের ভুলে যেও না। এই ছোট বাক্যে বড় শিক্ষা আছে। নবী (صلى الله عليه وسلم) নিজেই দোয়ায় শরীক হওয়ার অনুরোধ করেছেন। এতে বোঝা যায়, হজ্জ-উমরার মতো পবিত্র সফরে অন্যদের জন্য দোয়া করা সুন্দর আমল। নিজের প্রয়োজনের পাশাপাশি পরিবার, শিক্ষক, বন্ধু ও মুসলিম ভাই-বোনদের কল্যাণের জন্য দোয়া করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমরাহর সফরে নিজের সঙ্গে অন্যদের জন্যও দোয়া করা উচিত।
  • নবী (صلى الله عليه وسلم)-এর ভাষায় ভালোবাসা ও নম্রতা প্রকাশ পেয়েছে।
  • দোয়া মুসলিমদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে।
  • পবিত্র স্থানে দোয়ার সুযোগকে গুরুত্ব দেওয়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন