২৫/৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯৬ - হজ্জের সামর্থ্য, তালবিয়া ও কোরবানী

কিসে হজ্জ ফারদ হয়

হজ্জের সামর্থ্য কী? পাথেয়, বাহন, তালবিয়া ও কোরবানীর শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৯৬

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ الْمَكِّيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ الْمَخْزُومِيِّ، عَنِ ابْنِ عُمَرَ،قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ ﷺ ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ " الزَّادُ وَالرَّاحِلَةُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ قَالَ " الشَّعِثُ التَّفِلُ " . وَقَامَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْحَجُّ قَالَ " الْعَجُّ وَالثَّجُّ " . قَالَ وَكِيعٌ يَعْنِي بِالْعَجِّ الْعَجِيجَ بِالتَّلْبِيَةِ وَالثَّجُّ نَحْرُ الْبُدْنِ.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ) এর সামনে দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! কিসে হজ্জ ফরয হয়? তিনি বলেনঃ পাথেয় ও বাহন থাকলে। সে (পুনরায়) বললো, হে আল্লাহর রাসূল! হাজ্জী কে? তিনি বলেনঃ যার (ইহরামের কারণে) এলোমেলো কেশ এবং দুর্গন্ধ শরীর। অপর এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! হজ্জ কী? তিনি বলেন, উচ্চস্বরে তালবিয়া পাঠ ও রক্ত প্রবাহিত (কোরবানি) করা। ওয়াকী’ (রহঃ) -এর মতে “আল-‘আজ্জ” অর্থ “তালবিয়া পাঠ” এবং “আস-সাজ্জু” অর্থ “পশু কোরবানি করা”।

[২৮৯৬] তিরমিযী ৮১৩, ইরওয়া ৯৮৮, সহীহাহ ১৫০০, আত-তালীকুর রাগীব ২/১১৯। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদীসের রাবী ইবরাহীম বিন ইয়াযীদ আল-মাক্কী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবুল হাসান ইবনুল কাত্তান তাঁকে দুর্বল বলেছেন। আবু বাকর আল-বাযযার বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তাঁর বর্ণিত হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আবদুল্লাহ বিন সুলায়মান ইবনুল আশআস বলেন, তিনি হাদীস বর্ণনায় সহজ-সরল অর্থাৎ তিনি যাচাই-বাছাই ছাড়া হাদীস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। আলী ইবনুল জুনায়দ বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল, আমি তাঁর থেকে কোনো হাদীস বর্ণনা করিনি। মুহাম্মাদ বিন আবদুল্লাহ আল-মাখরামী তাঁর হাদীস বর্জন করেছেন। মুহাম্মাদ বিন আবদুল্লাহ ইবনুল বুরাকী বলেন, তিনি মিথ্যার অভিযোগে অভিযুক্ত। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬৭, ২/২৪২ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো হজ্জের সামর্থ্য ও হজ্জের গুরুত্বপূর্ণ চিহ্ন। এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করল, কিসে হজ্জ ফরজ হয়? তিনি বললেন, পাথেয় ও বাহন থাকলে। আবার জিজ্ঞেস করা হলো, হাজী কে? তিনি বললেন, যার কেশ এলোমেলো এবং শরীরে সফরের প্রভাব আছে। আরেকজন জিজ্ঞেস করল, হজ্জ কী? তিনি বললেন, উচ্চস্বরে তালবিয়া পাঠ ও কোরবানী করা। বর্ণনাকারী ওয়াকী (রহ.) ব্যাখ্যা করেছেন, ‘আজ্জ’ মানে তালবিয়া পাঠ, আর ‘সাজ্জ’ মানে পশু কোরবানী। হাদিসটি হজ্জের সামর্থ্য, বিনয়ী অবস্থা এবং গুরুত্বপূর্ণ আমলগুলো সহজভাবে বুঝিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জ ফরজ হওয়ার জন্য পাথেয় ও বাহন বা প্রয়োজনীয় সামর্থ্য বিবেচ্য।
  • হাজীর মধ্যে সফর ও ইহরামের সরল প্রভাব দেখা যায়।
  • তালবিয়া হজ্জের গুরুত্বপূর্ণ প্রকাশ।
  • কোরবানী হজ্জের বড় আমলগুলোর একটি হিসেবে উল্লেখ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন