২৪/১. অধ্যায়ঃ
হাজ্জ ফার্য হওয়া
সুনানে নাসাঈ : ২৬১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬১৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ وَاسْمُهُ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ، قَدْ فَرَضَ عَلَيْكُمُ الْحَجَّ» فَقَالَ رَجُلٌ: فِي كُلِّ عَامٍ؟ فَسَكَتَ عَنْهُ حَتَّى أَعَادَهُ ثَلَاثًا، فَقَالَ: «لَوْ قُلْتُ نَعَمْ، لَوَجَبَتْ، وَلَوْ وَجَبَتْ، مَا قُمْتُمْ بِهَا، ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ، وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِالشَّيْءِ فَخُذُوا بِهِ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ، فَاجْتَنِبُوهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার লোকেদের উদ্দেশে ভাষণ দিলেন। তিনি বললেন : মহান ও মহীয়ান আল্লাহ তোমাদের ওপর হজ্জ ফরজ করেছেন। এক ব্যক্তি বলল : হে আল্লাহর রাসূল! প্রতি বছরে? তিনি (ﷺ) চুপ থাকলেন। সে তিনবার এ কথা বলল। তখন তিনি (ﷺ) বললেন : আমি যদি বলতাম, হ্যাঁ, তাহলে অবশ্যই তা ফরজ হয়ে যেত। আর যদি ফরজ হয়েই যেতো, তাহলে তোমরা তা পালন করতে সক্ষম হতে না। আমি যা বলি তা বলতে দাও। কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে অধিক প্রশ্ন করা এবং তাদের নবীদের সাথে মতবিরোধের কারণে। আমি যখন তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দিই তোমরা তা সাধ্যানুযায়ী পালন করো। আর যখন কোনো কাজ করতে নিষেধ করি, তখন তা পরিত্যাগ করো।
