২৫/৭. অধ্যায়ঃ
যে মহিলা সাথে অভিভাবক ব্যতীত হজ্জ করে
সুনানে ইবনে মাজাহ : ২৯০০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯০০
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِنِّي اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا وَامْرَأَتِي حَاجَّةٌ . قَالَ " فَارْجِعْ مَعَهَا " .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুঈন নবী (ﷺ) এর নিকট এসে বললো, অমুক অমুক যুদ্ধে যোগদানের জন্য আমার নাম তালিকাভুক্ত হয়েছে এবং আমার স্ত্রী হজ্জে যাওয়ার সংকল্প করেছে। নবী (ﷺ) বলেনঃ তুমি ফিরে গিয়ে তার সাথে হজ্জে যাও।
তাহকীক আলবানীঃ সহীহ।২৯০০] সহীহুল বুখারী ১৮৬২, মুসলিম ১৩৪১, আহমাদ ১৯৩৫, ৩২২১, ইরওয়া ৯৮১, মিশকাত ২৫৩৪, রাওদুন নাদীর ১০১৮। তাহকীক আলবানীঃ সহীহ।
