২৫/২৬. অধ্যায়ঃ
মক্কায় প্রবেশ।
সুনানে ইবনে মাজাহ : ২৯৪২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৪২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا وَذَلِكَ فِي حَجَّتِهِ قَالَ " وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مَنْزِلاً " . ثُمَّ قَالَ " نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ - يَعْنِي الْمُحَصَّبَ - حَيْثُ قَاسَمَتْ قُرَيْشٌ عَلَى الْكُفْرِ " . وَذَلِكَ أَنَّ بَنِي كِنَانَةَ حَالَفَتْ قُرَيْشًا عَلَى بَنِي هَاشِمٍ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ وَلاَ يُبَايِعُوهُمْ . قَالَ مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ وَالْخَيْفُ الْوَادِي .
উসামাহ বিন যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমরা আগামীকাল কোথায় অবতরণ করবো? এটা তাঁর (বিদায়) হজ্জের সময়কার কথা। তিনি বলেন, আকীল কি আমাদের জন্য একটি বাড়িও অবশিষ্ট রেখেছে? তিনি পুনরায় বলেনঃ আমরা আগামীকাল বনু কিনানার ঘাঁটিতে (অর্থাৎ মুহাস্সাবে) অবতরণ করবো যেখানে কুরাইশগণ কুফরীর উপর অবিচল থাকার শপথ করেছিলো। অর্থাৎ বনু কিনানা কুরাইশদের নিকট থেকে বনু হাশিমের বিরুদ্ধে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করে যে, তারা শেষোক্ত গোত্রের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না এবং ব্যবসায়িক লেনদেনও করবে না। মা'মার (রাঃ) বলেন, যুহরী (রাঃ) বলেছেন, আল-খায়ফ অর্থ উপত্যকা।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৯৪২] সহীহুল বুখারী ১৫৮৮, ৩০৫৮, ৪২৮৩, মুসলিম ১৩৫১, আবূ দাউদ ২০১০, ২৯১০। সহীহ আবু দাউদ ১৭৫৪। তাহকীক আলবানীঃ সহীহ।
