২৫/৩৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৫৮ - তাওয়াফ শেষে দুই রাকাত
তাওয়াফ শেষে দু’ রাক‘আত নামায পড়া।
সাত চক্কর তাওয়াফ শেষে দুই রাকাত সালাতের বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ২৯৫৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৫৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرِ بْنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُطَّلِبِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ إِذَا فَرَغَ مِنْ سَبْعِهِ جَاءَ حَتَّى يُحَاذِيَ بِالرُّكْنِ فَصَلَّى رَكْعَتَيْنِ فى حَاشِيَةِ الْمَطَافِ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَ الطُّوَّافِ أَحَدٌ. قَالَ ابْنُ مَاجَهْ هَذَا بِمَكَّةَ خَاصَّةً .
আল-মুত্তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি যে, তিনি সাত চক্কর তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদ বরাবর এলেন এবং মাতাফের প্রান্তে দু’ রাক’আত সালাত আদায় করলেন। তাঁর ও তাওয়াফের মাঝে আর কেউ ছিল না।
[২৯৫৮] নাসায়ী ৭৫৮, ২৯৫৯, আবূ দাউদ ২০১৬, আহমাদ ২৬৬৯৯, যইফাহ ৯২৮, হুজ্জাতুন নাবী (ﷺ) ১২১। তাহকীক আলবানীঃ যইফ। মুসনাদে আহমাদ ২৭২৪১ নং হাদিসে উক্ত হাদিসটিকে দুর্বল ও ইদতিরাব বলেছেন। উক্ত হাদিসের সনদের মাঝে ইনকিতা রয়েছে, তাহল: কাসীর তার পিতা থেকে হাদিসটি শ্রবন করেননি। তাছাড়া তার পিতাকে ইবনু হিব্বান ব্যাতিত কেউ তাওসীক করেননি। (সুনান ইবনু মাজাহ আল-আরনাওয়াত ৪/১৮৩ নং পৃষ্ঠা) ইবনু মাজাহ (রহিমাহুল্লাহ) বলেন, এটা (সুতরাবিহীন অবস্থায় সালাত আদায় করা) কেবল মক্কার জন্য নির্দিষ্ট।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৫৮-এর সারসংক্ষেপ
কোর বিষয়: দুই রাকাত সালাত। এই হাদিসে বর্ণনাকারী বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে দেখেছেন—সাত চক্কর তাওয়াফ শেষ করার পর তিনি হাজরে আসওয়াদ বরাবর আসেন এবং মাতাফের প্রান্তে দুই রাকাত সালাত আদায় করেন। বর্ণনায় আরও বলা হয়েছে, তাঁর ও তাওয়াফকারীদের মাঝে কেউ ছিল না। শেষে ইবনু মাজাহ (রহঃ)-এর বক্তব্য এসেছে যে, এটি মক্কার জন্য নির্দিষ্ট। এই হাদিস তাওয়াফের পর দুই রাকাত সালাতের অবস্থান ও দৃশ্য তুলে ধরে। যারা তাওয়াফ শেষে নামাজ, মাতাফে সালাত বা মক্কায় সুতরা ছাড়া সালাতের বর্ণনা জানতে চান, তাদের জন্য এই বর্ণনাটি সরাসরি তথ্য দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাত চক্কর তাওয়াফ শেষ হলে নবী صلى الله عليه وسلم দুই রাকাত সালাত পড়েছেন।
- তিনি মাতাফের প্রান্তে সালাত আদায় করেছিলেন।
- ইবনু মাজাহ (রহঃ) এটিকে মক্কার জন্য নির্দিষ্ট বলেছেন।
