২৫/৩৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৬০ - মাকামে ইবরাহীমে সালাতের শিক্ষা
তাওয়াফ শেষে দু’ রাক‘আত নামায পড়া।
মাকামে ইবরাহীমে সালাত: তাওয়াফ শেষে কুরআনের নির্দেশ
সুনানে ইবনে মাজাহ : ২৯৬০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৬০
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ قَالَ لَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ مِنْ طَوَافِ الْبَيْتِ أَتَى مَقَامَ إِبْرَاهِيمَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ هَذَا مَقَامُ أَبِينَا إِبْرَاهِيمَ الَّذِي قَالَ اللَّهُ سُبْحَانَهُ ﴾وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى﴿. قَالَ الْوَلِيدُ فَقُلْتُ لِمَالِكٍ هَكَذَا قَرَأَهَا ﴾وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى﴿ قَالَ نَعَمْ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বাইতুল্লাহ তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমে এলেন। তখন উমর (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! এটি আমাদের পিতা (পূর্ব পুরুষ) ইবরাহীম (আলাইহিস সালাম) এর স্থান, যে সম্পর্কে মহিমাময় আল্লাহ বলেনঃ “তোমরা ইবরাহীমের দাঁড়াবার স্থানকে সালাতের স্থানরূপে গ্রহণ করো।” (সূরা বাকারা: ১২৫)। ওয়ালীদ (রহিমাহুল্লাহ) বলেন, আমি ইমাম মালিক (রহিমাহুল্লাহ) কে জিজ্ঞেস করলাম, তিনি কি এভাবে পাঠ করেছেনঃ “ওয়াত্তাখিযু মিম-মাকামি ইবরাহীমা মুসাল্লা”? তিনি বলেন, হাঁ।
২৯৬০] বুখারী ১৫৫৭, ১৫৬৮, ১৫৭০, ১৬৫১, ১৭৮৫, ২৫০৬, ৪৩৫২, ৭২৩০, ৭৩৬৭, মুসলীম ১২১৩, ১২১৫, ১২১৬/১-৫, ১২১৮/১-৩, ১২৬৩/১-২, ১২৭৩, ১২৭৯, ১২৯৯, তিরমিযি ৮১৭, ৮৫৬-৫৭, ৮৬২, ৮৬৯, ৮৮৬, ৮৯৭, ৯৪৭, ২৯৬৭, ৩৭৮৬, নাসাঈ ২১৪, ২৯১, ৩৯২, ৪২৯, ৬০৪, ২৭১২, ২৭৪০, ২৭৪৩-৪৪, ২৭৫৬, ২৭৬১-৬৩, ২৭৯৮, ২৮০৫, ২৮৭২, ২৯৩৯, ২৯৪৪, ২৯৬১, ২৯৬২-৬৩, ২৯৬৯-৭৫, ২৯৮১-৮৫, ২৯৯৪, ৩০২১-২২, ৩০৫৩-৫৪, ৩০৭৪-৭৬, ৪১১৯, আবু দাউদ ১৭৮৫, ১৭৮৭-৮৯, ১৮১২, ১৮৮০, ১৮৯৫, ১৯০৫-৭, ১৯৪৪, ৩৯৬৯, আহমাদ ১৩৭০২, ১৩৮০১, ১৩৮২৬, ১৩৮৬৭, ১৪০০৯, ১৪০৩১, ১৪১৬১, ১৪২৫০, ১৪৪৮৪, ১৪৫২৫, ১৪৫৮৯, ১৪৬২১, ১৪৬৬৭, ১৪৭৩৫, ১৪৮২১, ১৪৮৫১, মুয়াত্তা মালিক ৮১৬, ৮৩৫-৩৬, ৮৪০, দারিমী ১৮০৫, ১৮৪০, ১৮৫০, ১৮৯৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসেরের রাবী আল-আব্বাস বিন উসমান আদ-দিমাশকী সম্পর্কে আবুল হাসান বিন সুমায় বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি কখনো কখনো সিকাহ রাবীর বিপরীত হাদিসের বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিসের বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩১৩২, ১৪/২৩৩ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে তাওয়াফ শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মাকামে ইবরাহীমের কাছে যাওয়ার কথা এসেছে। তখন উমর (রাঃ) কুরআনের সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে। এখানে মূল শিক্ষা হলো, হজ্জ ও তাওয়াফের আমল শুধু চলাচল বা রীতি নয়; এর সাথে কুরআনের নির্দেশ, নবীজির আমল এবং সাহাবীদের গভীর মনোযোগ জড়িত। মাকামে ইবরাহীম, তাওয়াফ শেষে সালাত, বাইতুল্লাহ এবং সূরা বাকারার আয়াত—এসব বিষয় এই বর্ণনার মূল অংশ। হাদিসটি আমাদের দেখায়, ইবাদতে কুরআনের নির্দেশকে সামনে রাখা এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পথ অনুসরণ করা কত গুরুত্বপূর্ণ। তাই এই হাদিস পড়ার সময় আমাদের উচিত ঘটনাটি যেমন এসেছে তেমনভাবে বোঝা, বাড়তি সিদ্ধান্ত না টানা, এবং মূল আমলটি স্পষ্টভাবে মনে রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমের কাছে সালাতের বিষয়টি কুরআনের নির্দেশের সাথে যুক্ত।
- সাহাবীরা হজ্জের আমলে কুরআনের আয়াতকে গভীরভাবে স্মরণ রাখতেন।
- ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমলই অনুসরণের মূল পথ।
- কুরআন তিলাওয়াত ও হজ্জের আমলের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
