১/৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৯ - পায়খানায় প্রবেশের আশ্রয়ের দোয়া
পায়খানায় প্রবেশকালে যা লোকের বলা কর্তব্য
পায়খানার দোয়া: অপবিত্রতা ও শয়তান থেকে আল্লাহর আশ্রয়
সুনানে ইবনে মাজাহ : ২৯৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، . أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ يَعْجِزْ أَحَدُكُمْ إِذَا دَخَلَ مِرْفَقَهُ أَنْ يَقُولَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الرِّجْسِ النَّجَسِ الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ " .قَالَ أَبُو الْحَسَنِ وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَقُلْ فِي حَدِيثِهِ مِنَ الرِّجْسِ النَّجَسِ إِنَّمَا قَالَ مِنَ الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ .
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন এ কথা বলতে অপারগ না হয়ঃ “হে আল্লাহ্! আমি কদর্যতা, অপবিত্রতা, কদাকার ও ক্ষতিকর বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় চাই”।
[২৯৭] যঈফ। তাখরীজ আলবানী: যঈফাহ ২১৮৯। উক্ত হাদিসের রাবী আলী বিন ইয়াযীদ সম্পর্কে ইমাম বুখারী বলেন, মুনকারুল হাদিস ও দুর্বল। আহমাদ বিন হাম্বল তাঁকে দুর্বল বলেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ বলেন তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম নাসাঈ বলেন, তাঁর হাদিস প্রত্যাখ্যানযোগ্য।২৯৯(১). আবূ উমামাহ (রাঃ), তবে এ বর্ণনায় مِنَ الرِّجْسِ النَّجَسِ (কদর্যতা অপবিত্রতা থেকে) কথাটির উল্লেখ নাই, বরং এ বর্ণনায় مِنَ الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ (কদর্য কুৎসিত বিতাড়িত শয়তানের কবল থেকে) কথাটি উল্লেখ আছে।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে পায়খানায় প্রবেশের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আরেকটি বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন এ কথা বলতে অপারগ না হয়: “হে আল্লাহ! আমি কদর্যতা, অপবিত্রতা, কদাকার ও ক্ষতিকর বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় চাই।” বর্ণনার শেষে উল্লেখ আছে, আবু উমামা (রাঃ) হতে আরেক বর্ণনায় কিছু শব্দের পার্থক্য রয়েছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, পায়খানায় প্রবেশের সময় বান্দা যেন আল্লাহর কাছে অনিষ্ট থেকে আশ্রয় চায়। দোয়ার শব্দগুলো অপবিত্রতা ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার আবেদন প্রকাশ করে। দৈনন্দিন জীবনের ছোট মুহূর্তেও আল্লাহকে স্মরণ করা মুমিনের সুন্দর অভ্যাস।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পায়খানায় প্রবেশের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা আছে।
- দোয়ায় কদর্যতা, অপবিত্রতা ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার আবেদন এসেছে।
- বর্ণনায় শব্দের কিছু পার্থক্য উল্লেখ করা হয়েছে।
- দৈনন্দিন প্রয়োজনের সময়ও আল্লাহর স্মরণ রাখা উচিত।
