২৫/৫৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০১৬ - আরাফাতে পৌঁছালে হজ্জ পূর্ণ হয়

যে ব্যক্তি মুযদালিফার রাতে ফজরের পূর্বে আরাফাতে আসে

আরাফাতে দিন বা রাতে অবস্থান: হজ্জ পূর্ণ হওয়ার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০১৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، - يَعْنِي الشَّعْبِيَّ - عَنْ عُرْوَةَ بْنِ مُضَرِّسٍ الطَّائِيِّ، أَنَّهُ حَجَّ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَلَمْ يُدْرِكِ النَّاسَ إِلاَّ وَهُمْ بِجَمْعٍ.قَالَ فَأَتَيْتُ النَّبِيَّ ـ ﷺ ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَنْضَيْتُ رَاحِلَتِي وَأَتْعَبْتُ نَفْسِي وَاللَّهِ إِنْ تَرَكْتُ مِنْ حَبْلٍ إِلاَّ وَقَفْتُ عَلَيْهِ فَهَلْ لِي مِنْ حَجٍّ فَقَالَ النَّبِيُّ ـ ﷺ ـ «مَنْ شَهِدَ مَعَنَا الصَّلاَةَ وَأَفَاضَ مِنْ عَرَفَاتٍ لَيْلاً أَوْ نَهَارًا فَقَدْ قَضَى تَفَثَهُ وَتَمَّ حَجُّهُ ‏"‏ ‏.‏

উরওয়া বিন মুদাররিস আত-তায়ী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে হজ্জ করেন। লোকেরা যখন মুজাদালিফায় ছিল তখন তিনি পৌঁছেন। তিনি বলেন, আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ! আমি আমার উষ্ট্রীকে শীর্ণকায় করে ফেলেছি (দীর্ঘ সফরে) এবং নিজেও কষ্টক্লেশ করেছি। আল্লাহর শপথ! আমি এমন কোন ঢিলা ত্যাগ করিনি যার উপর অবস্থান করিনি। আমার হজ্জ হয়েছে কি? নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি আমাদের সাথে সালাতে শরীক হয়েছে এবং আরাফাতে অবস্থানের পর রাতে অথবা দিনে প্রত্যাবর্তন করেছে সে নিজের ময়লা-মালিন্য (নখ-চুল ইত্যাদি) দূর করেছে এবং তার হজ্জ পূর্ণ হয়েছে।

[৩০১৬] তিরমিযী ৮৯১, নাসায়ী ৩০৩৯, ৩০৪০, ৩০৪১, ৩০৪২, ৩০৪৩, আবূ দাউদ ১৯৫০, আহমাদ ১৫৭৭৫, ১৭৮৩৬, ১৭৮৪০, দারেমী ১৮৮৮, ইরওয়া ১০৬৬, রাওদুন নাদীর ৬৭১, সহিহ আবু দাউদ ১৭০৪। তাহকীক আলবানীঃ সহিহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উরওয়া বিন মুদাররিস (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি দীর্ঘ সফর করে কষ্টের সঙ্গে হজ্জে পৌঁছান, কিন্তু লোকেরা তখন মুযদালিফায় ছিল। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, তিনি নিজের বাহনকে ক্লান্ত করেছেন, নিজেও কষ্ট করেছেন এবং বহু স্থানে অবস্থান করেছেন। তারপর জিজ্ঞেস করেন, তাঁর হজ্জ হয়েছে কি না। নবী (صلى الله عليه وسلم) বলেন, যে ব্যক্তি তাঁদের সঙ্গে সালাতে শরিক হয়েছে এবং আরাফাত থেকে রাতে বা দিনে ফিরে এসেছে, সে নিজের ময়লা-মালিন্য দূর করেছে এবং তার হজ্জ পূর্ণ হয়েছে। এই হাদিস আরাফাতে অবস্থানের গুরুত্ব এবং দেরিতে পৌঁছানো ব্যক্তির জন্য আশার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আরাফাতে দিন বা রাতে অবস্থানের কথা এই হাদিসে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) কষ্ট করে আসা সাহাবীর প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন।
  • মুযদালিফায় সালাতে শরিক হওয়ার কথাও হাদিসে উল্লেখ আছে।
  • হজ্জের আমলে অস্থির হলে সঠিক জিজ্ঞাসা করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন