২৫/৭৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৫৪ - সূর্য ঢলার পর জামরায় কংকর নিক্ষেপ
তাশরীকের দিনসমূহে (১১-১২-১৩ যিলহজ্জ) জামরায় কংকর নিক্ষেপ করা
সূর্য ঢলার পর জামরায় কংকর নিক্ষেপের আমল
সুনানে ইবনে মাজাহ : ৩০৫৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৫৪
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ أَبُو شَيْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ كَانَ يَرْمِي الْجِمَارَ إِذَا زَالَتِ الشَّمْسُ قَدْرَ مَا إِذَا فَرَغَ مِنْ رَمْيِهِ صَلَّى الظُّهْرَ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (অপরাহ্ণে) সূর্য ঢলে যাওয়ার পর জামরায় কাঁকর নিক্ষেপ করতেন, কাঁকর নিক্ষেপের পর তাঁর নামায পড়ার সময় হয়ে যেতো।
[৩০৫৪] তিরমিযী ৮৯৮। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদীসের রাবী জুবারাহ ইবনুল মুগাল্লিস সম্পর্কে মুসলিম বিন কায়স বলেন, ইনশাআল্লাহ্ (আল্লাহ্ চায়তো) তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যুক ও হাদীস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী (রহঃ) বলেন, তিনি মুদতারাব ভাবে হাদীস বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার একাধিক মুনকার হাদীস রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৯১, ৪/৪৮৯ নং পৃষ্ঠা)২. ইবরাহীম বিন উসমান বিন আবু শায়বাহ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী ও আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল, তার হাদীস মানুষেরা বর্জন করেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। আবু আলী আল-হাফিয আন-নায়সাবুরী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইমাম যাহাবী (রহঃ) তার হাদীস বর্জন করেছেন। সালিহ বিন মুহাম্মাদ বলেন, তিনি দুর্বল। মুহাম্মাদ বিন আবদুল্লাহ তার হাদীস পরিত্যাগ করেছেন। নুরুদ্দীন আল-হায়সামী তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২১২, ২/১৪৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সূর্য ঢলে যাওয়ার পর জামরায় কংকর নিক্ষেপ করতেন। কংকর নিক্ষেপ শেষ করার পর তাঁর নামাজ পড়ার সময় হয়ে যেত। বর্ণনাটি কংকর নিক্ষেপের সময়কে নামাজের সময়ের সঙ্গে যুক্ত করে বুঝিয়েছে। এখানে মূল বিষয় হলো সূর্য ঢলা, জামরায় কংকর নিক্ষেপ এবং এরপর নামাজের সময় হওয়া। এই হাদিস হজ্জের রমি বা কংকর নিক্ষেপের সময় জানতে সহায়ক। তবে বর্ণনাটি সংক্ষিপ্ত, তাই এর বাইরে অন্য সময় বা অন্য অবস্থার বিস্তারিত বিধান এই হাদিস থেকে আলাদাভাবে যোগ করা উচিত নয়। নবী صلى الله عليه وسلم-এর আমল যেমন এসেছে, সেটিই প্রধান শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم সূর্য ঢলার পর জামরায় কংকর নিক্ষেপ করতেন।
- কংকর নিক্ষেপ শেষে নামাজের সময় হয়ে যেত।
- হজ্জের আমলে সময়ের প্রতি যত্ন ছিল।
- সাহাবীগণ আমলের সময়ও সংরক্ষণ করেছেন।
