২৫/৮৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৮৪ - ইহরাম অবস্থায় মৃত্যুর কাফন

কেউ ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করলে

ইহরাম অবস্থায় মৃত্যু: কাফন, গোসল ও তালবিয়ার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৮৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، أَوْقَصَتْهُ رَاحِلَتُهُ وَهُوَ مُحْرِمٌ فَقَالَ النَّبِيُّ ـ ﷺ ـ «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلاَ تُخَمِّرُوا وَجْهَهُ وَلاَ رَأْسَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا " .حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ أَعْقَصَتْهُ رَاحِلَتُهُ . وَقَالَ «لاَ تُقَرِّبُوهُ طِيبًا فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا " .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক ইহরামধারী ব্যক্তিকে তার জন্তুযান নিচে ফেলে দিলে তার ঘাড় ভেঙে সে মারা যায়। মহানবী (ﷺ) বলেনঃ তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও, তার পরনের বস্ত্রদ্বয় দিয়ে তাকে কাফন দাও এবং তার মুখমণ্ডল ও মাথা ঢেকো না। কারণ তাকে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে। [উপরোক্ত হাদীসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলো:] ২/ ৩০৮৪ (১) . ইবনু আব্বাস (রাঃ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি বলেন, তার জন্তুযান তার ঘাড় মটকে দেয়। রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেনঃ তাকে সুগন্ধি মাখিয়া না। কারণ তাকে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।

[৩০৮৪] সহীহুল বুখারী ১২৬৫, ১২৬৬, ১২৬৭, ১২৬৮, মুসলিম ১২০৬, তিরমিযী ৯৫১, নাসায়ী ১৯০৪, ২৮৫৪, ২৮৫৫, ২৮৫৬, ২৮৫৭, ২৮৫৮, আবূ দাউদ ৩২৩৮, ৩২৪১, আহমাদ ১৮৫৩, ১৯১৭, ২৩৯০, ২৫৮৬, ৩০২২, ৩০৩৬, ৩২২০, দারেমী ১৮৫২, ইরওয়া ১০১৬, আহকামুল জানাইয ১২, ১৩, রাওদুন নাদীর ৩৯১, ৩৯২। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ইহরামধারী ব্যক্তির মৃত্যুর ঘটনা এসেছে। তার জন্তু তাকে ফেলে দিলে সে মারা যায়। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নির্দেশ দেন, তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দিতে, তার পরনের দুই কাপড়েই কাফন দিতে, এবং তার মুখমণ্ডল ও মাথা না ঢাকতে। অন্য সানাদে সুগন্ধি না মাখানোর কথাও এসেছে। কারণ হিসেবে বলা হয়েছে, কেয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে। এই হাদিসে ইহরামের মর্যাদা খুব স্পষ্টভাবে দেখা যায়। মৃত্যু হলেও তার ইহরামের চিহ্ন বজায় রাখা হলো। তবে এখানে ঘটনা নির্দিষ্ট একজন ইহরামধারী ব্যক্তির ব্যাপারে, তাই ব্যাখ্যায় হাদিসের সরাসরি নির্দেশগুলোকেই সামনে রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরাম অবস্থায় মারা গেলে তার ইহরামের অবস্থা সম্মান করা হয়।
  • মৃত ব্যক্তিকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দেওয়ার নির্দেশ এসেছে।
  • মাথা-মুখ না ঢাকা এবং সুগন্ধি না মাখানোর শিক্ষা পাওয়া যায়।
  • তালবিয়ার সঙ্গে উঠানো হবে—এ কথা হাদিসে আশার বার্তা দেয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন