২৫/৯০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৮৬ - উটপাখির ডিমের কাফফারা

কেউ ইহরাম অবস্থায় শিকার করলে তার কাফ্‌ফারা

ইহরামে উটপাখির ডিম নেওয়া: মূল্য পরিশোধের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْقَطَّانُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَالَ فِي بَيْضِ النَّعَامِ يُصِيبُهُ الْمُحْرِمُ «ثَمَنُهُ» .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ইহরামধারী ব্যক্তি পাখির ডিম আত্মসাৎ করলে তাকে তার মূল্য পরিশোধ করতে হবে (কাফ্‌ফারা স্বরূপ)।

[৩০৮৬] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১০৩০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদীসের রাবী১. আলী বিন আবদুল আযীয সম্পর্কে আবু জা‘ফর আল-উকায়লী তার হাদীস উল্লেখ করে বলেন, তার এই হাদীস ব্যতীত অন্য কোথাও তার পরিচয় সম্পর্কে জানা যায় না, তার হাদীসের অনুসরণ করা যাবে না। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল, মানুষ তার হাদীস বর্জন করেছে। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। আবু সাঈদ বিন ইউনুস বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় তাদলীস করেন ও তিনি শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১০৩, ২১/৫৫ নং পৃষ্ঠা)২. আবুল মুহাযযিম সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নন। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু জাফার আল-উকায়লী বলেন, তার হাদীসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইহরামধারী ব্যক্তি উটপাখির ডিম আত্মসাৎ করলে তাকে তার মূল্য পরিশোধ করতে হবে। এখানে মূল বিষয় হলো ইহরাম অবস্থায় শিকার ও শিকার-সম্পর্কিত জিনিসের দায়। হাদিসে সরাসরি প্রাণী শিকারের কথা নয়, বরং উটপাখির ডিম নেওয়ার কথা এসেছে। এর জন্য কাফফারা হিসেবে মূল্য দেওয়ার কথা বলা হয়েছে। তাই ব্যাখ্যায় স্পষ্টভাবে বলা যায়, ইহরাম অবস্থায় শুধু পশু শিকার নয়, শিকারের ডিমের বিষয়েও দায়িত্ব আছে। যারা হজ্জে শিকার, ইহরামে ডিম নেওয়া, বা উটপাখির ডিমের কাফফারা সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই হাদিস একটি সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট শিক্ষা। এতে অন্যের বা নিষিদ্ধ জিনিসের প্রতি সতর্ক থাকার বার্তাও পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরাম অবস্থায় শিকার-সম্পর্কিত জিনিস নিয়েও সতর্ক থাকতে হয়।
  • উটপাখির ডিম নিলে মূল্য পরিশোধের কথা হাদিসে এসেছে।
  • কাফফারা শুধু বড় কাজের জন্য নয়, নির্দিষ্ট ছোট বিষয়েও হতে পারে।
  • ইহরামের সময় নিজের কাজের দায় বুঝে চলা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন