১/১৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৯ - পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
বসে পেশাব করা
সুনানে ইবনে মাজাহ : ৩০৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ الْفَضْلِ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَبُولَ قَائِمًا .سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَزِيدَ أَبَا عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيَّ يَقُولُ قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ - فِي حَدِيثِ عَائِشَةَ أَنَا رَأَيْتُهُ يَبُولُ قَاعِدًا - قَالَ الرَّجُلُ أَعْلَمُ بِهَذَا مِنْهَا .قَالَ أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ كَانَ مِنْ شَأْنِ الْعَرَبِ الْبَوْلُ قَائِمًا أَلاَ تَرَاهُ فِي حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ يَقُولُ قَعَدَ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন।
[৩০৭] খুবই দুর্বল। তাখরীজ আলবানী: যঈফাহ ৬৩৮। উক্ত হাদীসের রাবী আদী ইবনুল ফাদল সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ্ নন। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী তার হাদীস প্রত্যাখ্যান করেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদীস প্রত্যাখ্যানযোগ্য। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার থেকে হাদীস গ্রহণ করেন নি। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ্ নন।৩০৯(১). আয়িশাহ (রাঃ) – এর এ হাদীস “আমি তাঁকে (ﷺ) বসে পেশাব করতে দেখেছি” বর্ণনা করলে সুফ্ইয়ান সাওরী (রহঃ) বললেন, একজন পুরুষ এ ব্যাপারে তার তুলনায় অধিক জ্ঞাত। আহমাদ বিন আবদুর রহমান (রহঃ) বলেন, দাঁড়িয়ে পেশাব করা ছিল আরবদের অভ্যাস। তুমি কি আবদুর রহমান ইবনু হাসানাহ (রহঃ) – এর বর্ণিত হাদীসে দেখোনি, যাতে তিনি বলেছেন, “তিনি মহিলাদের মত বসেই পেশাব করেন”? এটা সহীহ হাদীসের অন্তর্ভুক্ত।
