২৬/২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১২৪ - কুরবানির সুন্নাহ অব্যাহত থাকা

কোরবানি ওয়াজিব কি না?

কুরবানি সুন্নাহ: নবীজি ও মুসলমানদের ধারাবাহিক আমল

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১২৪

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ الضَّحَايَا، أَوَاجِبَةٌ هِيَ قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ وَالْمُسْلِمُونَ مِنْ بَعْدِهِ وَجَرَتْ بِهِ السُّنَّةُ .حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، حَدَّثَنَا جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ . فَذَكَرَ مِثْلَهُ سَوَاءً .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনু উমর (রাঃ) এর নিকট কুরবানী সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, তা ওয়াজিব কি না? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরবানী করেছেন, তাঁর পরে মুসলমানরাও কুরবানী করেছে এবং এ সুন্নাত অব্যাহতভাবে প্রবর্তিত হয়েছে। [উপরোক্ত হাদিসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলো] ৩১২৪(১). জাবালাহ বিন সুহায়ম বলেন, আমি ইবনু উমর (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করলাম… উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।

[৩১২৪] তিরমিযী ১৫০৬, মিশকাত ১৪৭৫। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭২, ৩/১৬৩ নং পৃষ্ঠা)২. হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর (রাঃ)-কে কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তা ওয়াজিব কি না। তিনি সরাসরি দীর্ঘ তর্কে না গিয়ে বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কুরবানি করেছেন, তাঁর পরে মুসলমানরাও কুরবানি করেছে এবং এ সুন্নাত অব্যাহতভাবে চলে এসেছে। এই উত্তরটি খুব সহজ, কিন্তু গভীর শিক্ষা দেয়। কুরবানি মুসলিম সমাজে নবীজির আমল থেকে চলে আসা একটি পরিচিত ইবাদত। এখানে কুরবানির সুন্নাহ, মুসলমানদের ধারাবাহিক আমল এবং নবীজির অনুসরণের বিষয়টি একসাথে এসেছে। তাই কুরবানিকে শুধু সামাজিক রীতি হিসেবে দেখা ঠিক নয়; বরং এটি সুন্নাহর সাথে যুক্ত ইবাদত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি নিজে কুরবানি করেছেন—এটি কুরবানির গুরুত্ব দেখায়।
  • সাহাবি ও মুসলমানদের ধারাবাহিক আমল সুন্নাহর পরিচয় বহন করে।
  • কুরবানিকে সাধারণ রীতি নয়, ইবাদত হিসেবে দেখা দরকার।
  • ইবাদতের বিষয়ে নবীজির আমল অনুসরণ করা মুসলিম জীবনের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন