২৭/৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৮১ - দুধওয়ালা পশু যবেহে সতর্কতা
দুগ্ধবতী পশু যবেহ করা নিষেধ
দুগ্ধবতী পশু যবেহে সতর্কতা: নববী দয়া ও বিবেচনা
সুনানে ইবনে মাজাহ : ৩১৮১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৮১
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي قُحَافَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَالَ لَهُ وَلِعُمَرَ " انْطَلِقُوا بِنَا إِلَى الْوَاقِفِيِّ ". قَالَ فَانْطَلَقْنَا فِي الْقَمَرِ حَتَّى أَتَيْنَا الْحَائِطَ فَقَالَ مَرْحَبًا وَأَهْلاً . ثُمَّ أَخَذَ الشَّفْرَةَ ثُمَّ جَالَ فِي الْغَنَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِيَّاكَ وَالْحَلُوبَ ". أَوْ قَالَ " ذَاتَ الدَّرِّ " .
আবূ বাক্র বিন আবূ কুহাফা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাকে ও উমর (রাঃ) কে বলেনঃ তোমরা উভয়ে আমাদের সাথে আল-ওয়াকিফীর নিকট চলো। রাবী বলেন, আমরা চাঁদনি রাতে রওয়ানা হলাম এবং শেষে (আল-ওয়াকিফীর) বাগানে গিয়ে পৌঁছলাম। আল-ওয়াকিফী বলেন, সাদর সম্ভাষণ। অতঃপর তিনি একটি ছুরিসহ মেষ পালের মধ্যে চক্কর দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেনঃ সাবধান! দুগ্ধবতী পশু যবেহ করো না।
[৩১৮১] মুসলিম ২০৩৮, তিরমিযী ২৩৬৯, যইফাহ ৪৭১৯ নং হাদিসের অনুরূপ। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ইয়াহইয়া বিন উবায়দুল্লাহ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তার কিছু হাদিসের অনুসরণ করা যাবে না। আবু বাকর বিন আবু শায়বাহ বলেন, তিনি হাদিসের ক্ষেত্রে গায়র সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ নয়। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার থেকে কোন হাদিস গ্রহণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম দারাকুতনী ও ইমাম যাহাবী তাকে দুর্বল বলেছেন। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, তিনি দুর্বল ছিলেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার থেকে কোন হাদিস গ্রহণ করা যাবে না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৮৭৬, ৩১/৪৪৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবূ বকর ও উমর (রাঃ)-কে সঙ্গে নিয়ে আল-ওয়াকিফীর কাছে যান। চাঁদনি রাতে তারা বাগানে পৌঁছালে আল-ওয়াকিফী সম্মান করে স্বাগত জানান। এরপর তিনি ছুরি নিয়ে মেষ পালের মধ্যে ঘুরতে থাকেন, যেন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্য পশু যবেহ করবেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে সাবধান করে বলেন, দুগ্ধবতী পশু যবেহ করো না, বা দুধওয়ালা পশু থেকে সতর্ক থাকো। এখানে শিক্ষা হলো, ভালোবাসা ও আপ্যায়ন সুন্দর কাজ, কিন্তু তা যেন অযথা ক্ষতি না করে। যবেহের বিধান শুধু ছুরি চালানোর বিষয় নয়; পশুর অবস্থা, তার দুধের উপকার এবং মানুষের প্রয়োজন—এসবও বিবেচনায় রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অতিথিকে সম্মান করতে গিয়ে দুধওয়ালা পশুর উপকার নষ্ট করা উচিত নয়।
- যবেহের আগে কোন পশু নির্বাচন করা হচ্ছে, তা খেয়াল করা দরকার।
- নবীজির শিক্ষা প্রাণীর প্রতি কোমলতা ও মানুষের উপকার দুটিই সামনে আনে।
