২৭/১৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৯২ - গৃহপালিত গাধার গোশত নিষেধ

বন্য গাধার গোশ্‌ত

গৃহপালিত গাধার গোশত নিষেধ: খায়বারের ঘটনার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৯২

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ، فَقَالَ أَصَابَتْنَا مَجَاعَةٌ يَوْمَ خَيْبَرَ وَنَحْنُ مَعَ النَّبِيِّ ـ ﷺ ـ وَقَدْ أَصَابَ الْقَوْمُ حُمُرًا خَارِجًا مِنَ الْمَدِينَةِ فَنَحَرْنَاهَا وَإِنَّ قُدُورَنَا لَتَغْلِي إِذْ نَادَى مُنَادِي النَّبِيِّ ـ ﷺ ـ أَنِ اكْفَئُوا الْقُدُورَ وَلاَ تَطْعَمُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا . فَأَكْفَأْنَاهَا . فَقُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى حَرَّمَهَا تَحْرِيمًا قَالَ تَحَدَّثْنَا أَنَّمَا حَرَّمَهَا رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ أَلْبَتَّةَ مِنْ أَجْلِ أَنَّهَا تَأْكُلُ الْعَذِرَةَ .

‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ বিন আবূ আওফা (রাঃ) এর নিকট গৃহপালিত গাধার গোশত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, খায়বারের যুদ্ধকালে আমরা দুর্ভিক্ষে পতিত হই। আমরা নবী (ﷺ) এর সাথে ছিলাম। লোকেরা মদীনার (শহরের) বাইরে কিছু গাধা পেলো। আমরা তা যবেহ করলাম। আমাদের হাঁড়িতে গোশত টগবগ করে ফুটছিল। ইতোমধ্যে মহানবী (ﷺ) এর ঘোষক ঘোষণা করলো যে, গোশতের পাতিলগুলোকে উল্টে ফেলে দাও এবং গাধার গোশত থেকে মোটেও খেও না। অতএব আমরা পাতিলগুলো উল্টে ফেলে দিলাম। আমি আবদুল্লাহ বিন আবূ আওফা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, তিনি কি তা চূড়ান্তভাবে হারাম করেছেন? রাবী বলেন, আপনি আমাদের জানিয়ে দিন রাসূলুল্লাহ (ﷺ) তা কি বিষ্ঠা খাওয়ার কারণে হারাম করেছেন?

[৩১৯২] সহীহুল বুখারী ৩১৫৫, ৪২২০, ৪২২২, ৪২২৫, ৫৫২৬, মুসলিম ১৯৩৭, ১৯৩৮, নাসায়ী ৪৩৩৯, আহমাদ ১৮৬৩৭, ১৮৬৪৮, ১৮৬৫৯, ১৮৯২৫, রাওদুন নাদীর ৩৭২। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ বিন আবু আওফা (রাঃ)-কে গৃহপালিত গাধার গোশত সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি খায়বারের ঘটনা বলেন। তখন দুর্ভিক্ষের মতো অবস্থা ছিল, লোকেরা মদিনার বাইরে কিছু গাধা পেয়ে যবেহ করেছিল, আর হাঁড়িতে গোশত ফুটছিল। তখন নবী (صلى الله عليه وسلم)-এর ঘোষক ঘোষণা করলেন, পাতিলগুলো উল্টে দাও এবং গাধার গোশত থেকে কিছুই খেও না। সবাই পাতিল উল্টে ফেলল। পরে প্রশ্ন ওঠে, নিষেধটি চূড়ান্ত কি না এবং বিষ্ঠা খাওয়ার কারণে কি নিষেধ করা হয়েছে। এই বর্ণনায় মূল বিষয় হলো গৃহপালিত গাধার গোশত না খাওয়ার নববী নির্দেশ এবং সাহাবীদের তাৎক্ষণিক আনুগত্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধের স্পষ্ট ঘোষণা এসেছে।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ শুনে সঙ্গে সঙ্গে মান্য করেছেন।
  • খাদ্যবিধানে সন্দেহ হলে জিজ্ঞেস করা ও স্পষ্টতা খোঁজা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন