২৮/১. অধ্যায়ঃ
শিকারী কুকুর ও ক্ষেত পাহারার কুকুর ব্যতীত অন্যান্য কুকুর নিধন সম্পর্কে
সুনানে ইবনে মাজাহ : ৩২০৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২০৩
حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَافِعًا صَوْتَهُ يَأْمُرُ بِقَتْلِ الْكِلاَبِ وَكَانَتِ الْكِلاَبُ تُقْتَلُ إِلاَّ كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ
আবদুল্লাহ বিন উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে উচ্চ কণ্ঠে কুকুর নিধনের নির্দেশ দিতে শুনেছি। শিকারি কুকুর অথবা পশুপাল পাহারায় নিয়োজিত কুকুর ব্যতীত অন্যান্য কুকুর হত্যা করা হতো (তাঁর যুগে)।
[৩২০৩] সহীহুল বুখারী ৩৩২৩, ৫৪৮১, মুসলিম ১৫৭০, তিরমিযী ১৪৮৮, নাসায়ী ৪২৭৭, ৪২৭৮, ৪২৭৯, আহমাদ ৪৭৩০, ৫৭৪১, ৫৮৮৯, ৬১৩৬, ৬২৯৯, মুয়াত্তা মালেক ১৮০৯, দারেমী ২০০৭, ইরওয়া ৮/১৮১, ১৮২। তাহকীক আলবানীঃ সহীহ।
