২৮/১৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৪৫ - গুইসাপ ও খরগোশে নবী صلى الله عليه وسلم-এর অরুচি

খরগোশ

গুইসাপ ও খরগোশ: না খাওয়া আর হারাম করা এক নয়

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২৪৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ وَاضِحٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ حِبَّانَ بْنِ جَزْءٍ، عَنْ أَخِيهِ، خُزَيْمَةَ بْنِ جَزْءٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ جِئْتُكَ لأَسْأَلَكَ عَنْ أَحْنَاشِ الأَرْضِ مَا تَقُولُ فِي الضَّبِّ قَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " . قَالَ قُلْتُ فَإِنِّي آكُلُ مِمَّا لَمْ تُحَرِّمْ وَلِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " فُقِدَتْ أُمَّةٌ مِنَ الأُمَمِ وَرَأَيْتُ خَلْقًا رَابَنِي " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا تَقُولُ فِي الأَرْنَبِ قَالَ لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " . قُلْتُ فَإِنِّي آكُلُ مِمَّا لَمْ تُحَرِّمْ وَلِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نُبِّئْتُ أَنَّهَا تَدْمَى " .

খুযায়মাহ বিন জাযই (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি মাটির গর্ভে বসবাসকারী প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আপনার নিকট এসেছি। গুইসাপ সম্পর্কে আপনি কী বলেন? তিনি (ﷺ) বলেনঃ আমি নিজে খাই না এবং হারামও করি না। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! যে জিনিস আপনি হারাম করবেন না তা কি আমি আহার করতে পারি, আর আপনিই বা কেন তা আহার করেন না? তিনি বলেন, কোন এক সম্প্রদায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের গঠন এরূপ দেখেছি বলে আমার সন্দেহ হচ্ছে।আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! খরগোশ সম্পর্কে আপনি কী বলেন? তিনি (ﷺ) বলেনঃ আমি তা খাইও না এবং হারামও করি না। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! যে জিনিস আপনি হারাম করেন না, তা কি আমি আহার করতে পারি, আর আপনি তা কেন খান না? তিনি (ﷺ) বলেনঃ আমাকে অবহিত করা হয়েছে যে, তা ঋতুবতী হয়।

[৩২৪৫] তিরমিযী ১৭৯২। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী১. ইবনু ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। সুলায়মান বিন তারখান ও সুলায়মান বিন মিহরান বলেন, তিনি মিথ্যুক। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি আমার নিকট হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা)২. আবদুল কারীম বিন আবুল মুখারিক সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য হবে না। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক সন্দেহ করেন। আবু যুরআহ আর-রাযী ও আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব বলেন, তিনি নির্ভরযোগ্য নন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। ইবনু আবদুল বার আল-আন্দালাসী বলেন, তার দুর্বলতার ব্যাপারে সকলে একমত। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। মুহাম্মাদ বিন ইসমাইল বলেন, আহলে ইলমের নিকট তিনি নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫০৬, ১৮/২৫৯ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে খুযাইমা ইবনু জুয্ (রাঃ) মাটির গর্ভে বসবাসকারী প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি গুইসাপের বিষয়ে জানতে চাইলে রাসূল صلى الله عليه وسلم বলেন, তিনি তা খান না এবং হারামও করেন না। কারণ হিসেবে তিনি বলেন, কোনো এক সম্প্রদায় বিলুপ্ত হয়েছিল এবং এমন গঠন দেখে তাঁর সন্দেহ হয়। এরপর খরগোশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি তা খান না এবং হারামও করেন না। কারণ হিসেবে বলেন, তাঁকে জানানো হয়েছে যে তা ঋতুমতী হয়। এই হাদিসে দুইটি বিষয় আলাদা করে এসেছে: গুইসাপ ও খরগোশ। উভয়ের ক্ষেত্রেই রাসূল صلى الله عليه وسلم নিজের না খাওয়ার কথা বলেছেন, কিন্তু হারাম ঘোষণা করেননি। তাই গুইসাপ খাওয়া, খরগোশ খাওয়ার হাদিস এবং খাদ্যবিধি বোঝাতে এটি ভারসাম্যপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم কোনো খাবার নিজে না খেলেও তা হারাম না-ও হতে পারে।
  • গুইসাপ ও খরগোশ—দুই বিষয়ে হাদিসে আলাদা কারণ উল্লেখ হয়েছে।
  • হারাম না করা জিনিস সম্পর্কে প্রশ্নকারী খাওয়ার অনুমতি জানতে চেয়েছেন।
  • খাদ্য বিষয়ে ব্যক্তিগত অরুচি ও শরয়ি নিষেধ আলাদা বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন