২৯/১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৫১ - সালাম, খাদ্যদান, আত্মীয়তা ও রাতের নামাজ
অপরকে আহার করানো
সালাম প্রচার ও খাদ্যদান: জান্নাতের পথে সুন্দর আমল
সুনানে ইবনে মাজাহ : ৩২৫১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২৫১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَوْفٍ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ ـ ﷺ ـ الْمَدِينَةَ انْجَفَلَ النَّاسُ قِبَلَهُ وَقِيلَ قَدْ قَدِمَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ قَدْ قَدِمَ رَسُولُ اللَّهِ قَدْ قَدِمَ رَسُولُ اللَّهِ . ثَلاَثًا فَجِئْتُ فِي النَّاسِ لأَنْظُرَ فَلَمَّا تَبَيَّنْتُ وَجْهَهُ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ فَكَانَ أَوَّلَ شَىْءٍ سَمِعْتُهُ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ " يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلاَمَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلاَمٍ " .
আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন (হিজরত করে মক্কা থেকে) মদীনায় এলেন তখন লোকেরা তাঁর নিকট যেতে লাগলো এবং বলাবলি হতে লাগলোঃ আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন (তিনবার)। আমিও লোকজনের সাথে (তাঁকে) দেখতে গেলাম। আমি তাঁর মুখমণ্ডল উত্তমরূপে দেখার পর বুঝতে পারলাম যে, এই চেহারা মিথ্যাবাদীর নয়। সর্বপ্রথম তাঁর মুখে আমার শোনা কথা এই যে, তিনি বললেনঃ হে লোকসকল! তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, আহার করাও, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলা নামাজ পড়ো। শান্তিতে জান্নাতে প্রবেশ করো।
[৩২৫১] তিরমিযি ২৪৮৫, দারিমী ১৪৬০। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৫১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর মদিনায় আগমনের ঘটনা বলেন। মানুষ তাঁকে দেখতে ছুটে যায়। তিনি নবী صلى الله عليه وسلم-এর মুখ দেখে বুঝতে পারেন, এটি মিথ্যাবাদীর মুখ নয়। এরপর তিনি রাসূল صلى الله عليه وسلم-এর মুখে প্রথম যে কথা শোনেন তা হলো: সালামের ব্যাপক প্রচলন করো, আহার করাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ ঘুমিয়ে থাকলে রাতের নামাজ পড়ো; শান্তিতে জান্নাতে প্রবেশ করো। এখানে সালাম প্রচার, খাদ্যদান, আত্মীয়তার সম্পর্ক ও রাতের নামাজ—চারটি আমল একসাথে এসেছে। হাদিসটি সামাজিক ভালোবাসা, দানশীলতা এবং ইবাদতের ভারসাম্য শেখায়। তবে ব্যাখ্যায় হাদিসের বাইরে বাড়তি প্রতিশ্রুতি যোগ করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাম প্রচার মানুষের মধ্যে শান্তি ও ভালো সম্পর্কের পথ খুলে দেয়।
- আহার করানো এই হাদিসে গুরুত্বপূর্ণ আমল হিসেবে এসেছে।
- আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নববী শিক্ষার অংশ।
- মানুষ ঘুমিয়ে থাকলে রাতের নামাজ পড়ার উৎসাহ দেওয়া হয়েছে।
