২৯/৩১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩১৪ - মাছ, টিড্ডি, কলিজা ও প্লীহা
কলিজা ও প্লীহা
দুই মৃতজীব ও দুই রক্ত হালাল: মাছ, টিড্ডি, কলিজা ও প্লীহা
সুনানে ইবনে মাজাহ : ৩৩১৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩১৪
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَالَ " أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ فَأَمَّا الْمَيْتَتَانِ فَالْحُوتُ وَالْجَرَادُ وَأَمَّا الدَّمَانِ فَالْكَبِدُ وَالطِّحَالُ " .
আবদুল্লাহ বিন উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের জন্য দু প্রকারের মৃতজীব ও দু ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দুটি হল মাছ ও টিড্ডি এবং দু প্রকারের রক্ত হল কলিজা ও প্লীহা।
[৩৩১৪] আহমাদ ৫৬, ৯০, সহীহাহ ১১১৮। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুর রহমান বিন যায়দ বিন আসলাম সম্পর্কে আবুল ফারাজ ইবনুল জাওযী বলেন, তার দুর্বলতার ব্যাপারে সকলে একমত। আবুল কাসিম বিন বিশকাওয়াল বলেন, তার ভাই তাকে দুর্বল বলেছেন। আবু বাকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী ও ইমাম তিরমিযি বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৮২০, ১৭/১১৪ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহীহ কিন্তু আবদুর রহমান বিন যায়দ বিন আসলাম এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৯ টি শাহিদ হাদিস রয়েছে, ১০ টি খুবই দুর্বল, ৯ টি দুর্বল, ৮ টি হাসান, ২ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আহমাদ ৫৬৯০, দারাকুতনী ৪৬৮৭, শারহুস সুন্নাহ ২৮০৩।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, আমাদের জন্য দুই প্রকার মৃতজীব এবং দুই ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃতজীব দুটি হলো মাছ ও টিড্ডি; আর দুই ধরনের রক্ত হলো কলিজা ও প্লীহা। হালাল খাদ্য সম্পর্কে এই হাদিস খুব স্পষ্ট। সাধারণভাবে মৃত প্রাণী ও রক্তের বিষয়টি সংবেদনশীল হলেও এই বর্ণনায় নির্দিষ্ট চারটি জিনিসের কথা বলা হয়েছে। তাই মাছ ও টিড্ডি হালাল হাদিস বা কলিজা প্লীহা হাদিস ব্যাখ্যা করার সময় এই নির্দিষ্ট শব্দগুলোতেই সীমাবদ্ধ থাকা ভালো। হাদিসটি খাদ্যের ক্ষেত্রে শরিয়তের নির্দিষ্ট ছাড় ও সহজতার একটি উদাহরণ দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাছ ও টিড্ডি দুই মৃতজীব হিসেবে হালাল বলা হয়েছে।
- কলিজা ও প্লীহা দুই ধরনের রক্ত হিসেবে হালাল বলা হয়েছে।
- খাদ্যের বিধানে নির্দিষ্ট ছাড়ের উদাহরণ আছে।
- হাদিসের নির্দিষ্ট তালিকার বাইরে নতুন কিছু যোগ করা উচিত নয়।
