২৯/৩২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩১৫ - তরকারির প্রধান উপকরণ লবণ

লবণ

লবণ তরকারির প্রধান উপকরণ: খাবার সম্পর্কে সংক্ষিপ্ত হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩১৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا عِيسَى بْنُ أَبِي عِيسَى، عَنْ رَجُلٍ، - أُرَاهُ مُوسَى - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " سَيِّدُ إِدَامِكُمُ الْمِلْحُ» .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের তরকারির নেতা (প্রধান উপকরণ) হল লবণ।

[৩৩১৫] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মিশকাত ৪২৩৯। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ঈসা বিন আবু ঈসা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবুল কাসিম আল-বাগাবী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবুল কাসিম বিন বিশকাওয়াল বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু বাকর আল-বায়হাকী তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ নন, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। আহমাদ বিন সালিহ আল-জায়লী, ইয়াহইয়া বিন সাইদ আল-কাত্তান, ইয়াকুব বিন শায়বাহ ও যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী তারা সকলে তাকে দুর্বল বলে উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই তবে তার থেকে কোন হাদিস গ্রহণ করা যাবে না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৬৪৮, ২৩/১৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তোমাদের তরকারির নেতা বা প্রধান উপকরণ হলো লবণ। বর্ণনাটি সংক্ষিপ্ত, কিন্তু খাবারের সাধারণ উপকরণের দিকে মনোযোগ দেয়। লবণ প্রতিদিনের রান্নায় পরিচিত ও সহজলভ্য একটি জিনিস। এই হাদিসে তার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। তবে লবণ সম্পর্কে হাদিস নিয়ে ব্যাখ্যা করতে হলে সতর্ক থাকতে হবে; এখানে স্বাস্থ্যগত মাত্রা, চিকিৎসা বা বেশি লবণ খাওয়ার কোনো নির্দেশ নেই। শুধু তরকারির উপকরণ হিসেবে লবণের গুরুত্ব বলা হয়েছে। তাই খাবারের আদব ও সাধারণ খাদ্যের মূল্য বোঝার ক্ষেত্রে এই হাদিস ব্যবহার করা যায়। ইসলামী শিক্ষা দৈনন্দিন খাবারের ছোট উপাদানকেও গুরুত্বসহ দেখাতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লবণকে তরকারির প্রধান উপকরণ বলা হয়েছে।
  • সাধারণ খাদ্য উপকরণও গুরুত্বপূর্ণ হতে পারে।
  • হাদিস থেকে স্বাস্থ্যগত অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
  • খাবারের ক্ষেত্রে সংযম ও বাস্তবতা বজায় রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন