১/২৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৭ - ঢিলা, খিলাল ও আড়ালের আদব
পেশাব-পায়খানার সময় পর্দা করা
ঢিলা দ্বারা শৌচ ও পায়খানার সময় আড়াল করার আদব
সুনানে ইবনে মাজাহ : ৩৩৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ حُصَيْنٍ الْحِمْيَرِيِّ، عَنْ أَبِي سَعِيدِ الْخَيْرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـقَالَ «مَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ مَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ وَمَنْ تَخَلَّلَ فَلْيَلْفِظْ وَمَنْ لاَكَ فَلْيَبْتَلِعْ مَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ وَمَنْ أَتَى الْخَلاَءَ فَلْيَسْتَتِرْ فَإِنْ لَمْ يَجِدْ إِلاَّ كَثِيبًا مِنْ رَمْلٍ فَلْيَمْدُدْهُ عَلَيْهِ فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ بِمَقَاعِدِ ابْنِ آدَمَ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি ঢিলা দ্বারা শৌচ করতে চায়, সে যেন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে। যে ব্যক্তি তাই করলো, সে উত্তম কাজ করলো এবং যে তা (বেজোড়) করলো না তার কোনো দোষ নেই। কেউ খিলাল করলে সে যেন দাঁতের ফাঁক থেকে নির্গত জিনিস বাইরে ফেলে দেয়। যার মুখ থেকে লালা বের হয়, সে যেন তা ফেলে দেয়। যে ব্যক্তি এরূপ করলো, সে উত্তম কাজ করলো এবং যে তা করলো না, তার কোনো দোষ নেই। যে ব্যক্তি পায়খানায় যায় সে যেন আড়াল করে। এজন্য কিছু না পেলে সে যেন বালু স্তূপ করে তার দ্বারা আড়াল করে। কেননা শয়তান আদম সন্তানের পশ্চাদদ্বার নিয়ে খেলা করে। যে ব্যক্তি এরূপ করলো, সে উত্তম কাজ করলো এবং যে তা করলো না, তার কোনো দোষ নেই।
[৩৩৫] যঈফ, কিন্তু বিজোড় সংখ্যক ঢিলা নেয়ার কথা সহীহ। তাখরীজ আলবানী: আবূ দাঊদ ৩৫ যঈফ, জামি সগীর ৪৫৬৮ যঈফ, মিশকাত ৩৫২ যঈফ, যঈফা ৩/১০২৮। উক্ত হাদীসের রাবী১. হুসায়ন আল হিমায়রী সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও ইমাম যাহাবী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।২. আবু সাঈদ আল খায়র সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও আবু যুরআহ আর-রাযী বলেন, আমি তার পরিচয় সম্পর্কে কিছু জানি না।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকটি ব্যবহারিক আদব এসেছে। যে ব্যক্তি ঢিলা দ্বারা শৌচ করতে চায়, সে যেন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে। যে তা করে, সে উত্তম কাজ করে; আর না করলে তার ওপর দোষ নেই—এ কথাও বর্ণনায় আছে। এরপর খিলাল করলে দাঁতের ফাঁক থেকে যা বের হয় তা বাইরে ফেলার কথা এসেছে। আর পায়খানায় গেলে আড়াল করার নির্দেশ এসেছে; কিছু না পেলে বালু স্তূপ করে আড়াল করার কথাও বলা হয়েছে। হাদিসে বারবার “উত্তম কাজ” এবং “দোষ নেই” ধরনের ভারসাম্যপূর্ণ ভাষা এসেছে। তাই ব্যাখ্যায়ও অতিরঞ্জন না করে বলা যায়, এটি পরিচ্ছন্নতা, শালীনতা এবং শরীরের আদবের শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঢিলা দ্বারা শৌচ করলে বেজোড় সংখ্যা রাখা উত্তম কাজ হিসেবে এসেছে।
- খিলালের পর দাঁতের ফাঁক থেকে বের হওয়া জিনিস বাইরে ফেলার শিক্ষা আছে।
- পায়খানার সময় আড়াল করা শালীনতার গুরুত্বপূর্ণ অংশ।
