৩০/১২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৯৮ - নবীজির জন্য নাবীয তৈরির পদ্ধতি

নাবীয বানানো এবং তা পান করা

নবীজির নাবীয: খেজুর বা আঙ্গুর ভিজিয়ে পান করার সহজ পদ্ধতি

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৯৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالاَ حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، حَدَّثَتْنَا بَنَانَةُ بِنْتُ يَزِيدَ الْعَبْشَمِيَّةُ، عَنْ عَائِشَةَ،قَالَتْ كُنَّا نَنْبِذُ لِرَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فِي سِقَاءٍ فَنَأْخُذُ قَبْضَةً مِنْ تَمْرٍ أَوْ قَبْضَةً مِنْ زَبِيبٍ فَنَطْرَحُهَا فِيهِ ثُمَّ نَصُبُّ عَلَيْهِ الْمَاءَ فَنَنْبِذُهُ غُدْوَةً فَيَشْرَبُهُ عَشِيَّةً وَنَنْبِذُهُ عَشِيَّةً فَيَشْرَبُهُ غُدْوَةً.وَقَالَ أَبُو مُعَاوِيَةَ نَهَارًا فَيَشْرَبُهُ لَيْلاً أَوْ لَيْلاً فَيَشْرَبُهُ نَهَارًا.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য একটি পাত্রে নাবীয বানাতাম। আমরা এক মুঠো খেজুর অথবা এক মুঠো আঙুর তুলে নিয়ে পাত্রের মধ্যে ছেড়ে দিতাম, অতঃপর তাতে পানি ঢেলে দিতাম। আমরা সকালবেলা তা ভিজাতাম এবং তিনি সন্ধ্যাবেলা তা পান করতেন। আবার কখনও আমরা সন্ধ্যাবেলা তা ভিজাতাম এবং তিনি সকালবেলা তা পান করতেন। আবূ মুআবিয়া (রহঃ), তাঁর বর্ণনায় বলেন, দিনে ভিজাতেন এবং তিনি রাতের বেলা তা পান করতেন অথবা রাতের বেলা ভিজাতেন এবং তিনি দিনের বেলা তা পান করতেন।

[৩৩৯৮] মুসলিম ২০০৫, তিরমিযী ১৮৭১, আবূ দাউদ ৩৭১১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী বুনানাহ বিনতু ইয়াযীদ আল-আবশামিয়্যাহ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৭৯৮, ৩৫/১৩৮ নং পৃষ্ঠা) উক্ত হাদীসটি সহীহ কিন্তু বুনানাহ বিনতু ইয়াযীদ আল-আবশামিয়্যাহ এর কারণে সনদটি দুর্বল। হাদীসটির ২৪০ টি শাহিদ হাদীস রয়েছে, ১ টি জাল, ২৩ টি খুবই দুর্বল, ৬২ টি দুর্বল, ৭৭ টি হাসান, ৭৭ টি সহীহ হাদীস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৫১৭৬, ৫১৮২, ৫১৮৩, ৫১৯১, ৫৫৯৭, ৬৬৮৫, মুসলিম ৯৭৭, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, তিরমিযি ১৮৭১, আবু দাউদ ৩৭০২, ৩৭০৭, ৩৭০৮, ৩৭১১, ৩৭১২, ৩৭১৩, দারিমী ২১০৭, আহমাদ ১৯৬৪, ২০৬৯, ২১৪৪।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) নাবীয তৈরির একটি সহজ পদ্ধতি বর্ণনা করেছেন। তাঁরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্য একটি পাত্রে এক মুঠো খেজুর অথবা এক মুঠো আঙ্গুর রাখতেন, তারপর তাতে পানি ঢেলে দিতেন। সকালবেলা ভিজালে তিনি সন্ধ্যায় তা পান করতেন। আবার সন্ধ্যায় ভিজালে সকালবেলা পান করতেন। অন্য বর্ণনায় দিনে ভিজিয়ে রাতে পান করা বা রাতে ভিজিয়ে দিনে পান করার কথা এসেছে। এই হাদিস থেকে বোঝা যায়, নাবীয বানানো ছিল সহজ, স্বল্প উপাদানে এবং অল্প সময়ের মধ্যে ব্যবহারের মতো। এখানে অতিরিক্ত মিশ্রণ বা দীর্ঘদিন রেখে দেওয়ার কথা নেই। তাই নাবীয বিষয়ে ভারসাম্যপূর্ণ ও সরল পদ্ধতি শেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এক মুঠো খেজুর বা আঙ্গুর দিয়ে নাবীয বানানোর বর্ণনা এসেছে।
  • সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে সকাল—অল্প সময় ভিজিয়ে পান করা হতো।
  • নাবীয তৈরিতে সহজতা ও সংযমের শিক্ষা আছে।
  • দীর্ঘদিন রেখে দেওয়ার কথা এই বর্ণনায় নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন