৩১/১৯. অধ্যায়ঃ
জ্বর জাহান্নামের তাপ থেকে, তা পানি দিয়ে ঠান্ডা করো
সুনানে ইবনে মাজাহ : ৩৪৭২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৪৭২
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ " إِنَّ شِدَّةَ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَابْرُدُوهَا بِالْمَاءِ " .
ইবনু উমার (রাঃ), হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: জ্বরের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে। তোমরা পানি ঢেলে তা ঠান্ডা করো।
তাহকীক আলবানীঃ সহীহ।
