৩১/৪৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৪০ - রোগ সংক্রমণ, কুলক্ষণ ও তাকদিরের শিক্ষা

যে ব্যক্তি ফাল পছন্দ করে এবং অশুভ লক্ষন অপছন্দ করে

রোগ সংক্রমণ ও কুলক্ষণ সম্পর্কে তাকদিরের সঠিক শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫৪০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ».‏ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الْبَعِيرُ يَكُونُ بِهِ الْجَرَبُ فَتَجْرَبُ بِهِ الإِبِلُ. قَالَ «ذَلِكَ الْقَدَرُ فَمَنْ أَجْرَبَ الأَوَّلَ ‏"‏ ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রোগ সংক্রমণ, কুলক্ষণ ও হামাহ বলে কিছু নেই। এক ব্যক্তি তাঁর সামনে দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! উটের চর্মরোগ হয়, পরে অন্যান্য উট তার সংস্পর্শে এসে চর্মরোগাক্রান্ত হয়। তিনি বলেনঃ এটা হলো তাকদীর। আচ্ছা, প্রথমটি কে চর্মরোগাক্রান্ত করেছে?

[৩৫৪০] সহীহুল বুখারী ২০৯৯, ৫৭৫৩, ৫৭৭২, মুসলিম ২২২৫, আহমাদ ৪৭৬১, ৬৩৬৯, মুওয়াত্তা’ মালিক ১৮১৭। উক্ত হাদীসের রাবী আবূ জানাব সম্পর্কে আবূ আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবুল ফারাজ ইবনুল জাওযী ও আবূ বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল। আবূ হাতিম আর রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি তাকে দুর্বল বলেছেন। আবূ নুআয়ম আল-আসবাহানী বলেন, তিনি তাদলীস করতেন। আহমাদ বিন শুআয়ব আন নাসায়ী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৮১৭, ৩১/২৮৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রোগ সংক্রমণ, কুলক্ষণ ও হামা সম্পর্কে মানুষের ভুল বিশ্বাসকে ঠিক করে দিয়েছেন। মূল শিক্ষা হলো, কোনো রোগ নিজে নিজে স্বাধীনভাবে ছড়ায় না; সব কিছু আল্লাহর তাকদিরের অধীন। একজন ব্যক্তি উটের চর্মরোগের উদাহরণ দিলে নবীজি (صلى الله عليه وسلم) প্রশ্ন করেন, প্রথম উটটিকে কে রোগাক্রান্ত করল? এই প্রশ্ন মানুষকে কারণের পেছনে থাকা আল্লাহর সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেয়। তাই রোগ সম্পর্কে সচেতনতা থাকতে পারে, কিন্তু কুসংস্কার, অশুভ লক্ষণ বা বস্তুগত কারণকে আল্লাহর ইচ্ছার চেয়ে বড় ভাবা যাবে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগের কারণ থাকলেও সব কিছু আল্লাহর তাকদিরের অধীন।
  • কুলক্ষণ ও হামা নিয়ে কুসংস্কার থেকে দূরে থাকা উচিত।
  • প্রাকৃতিক কারণকে আল্লাহর ক্ষমতার বাইরে ভাবা ঠিক নয়।
  • প্রশ্নের মাধ্যমে ভুল ধারণা সংশোধন করা নববী শিক্ষার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন