৩৩/২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৬৬৪ - মৃত্যুর পর মা-বাবার প্রতি সদাচার

যার সাথে তোমার পিতা সম্পর্ক রেখেছেন তুমিও তার সাথে সেই সম্পর্ক বজায় রাখো

মৃত মা-বাবার জন্য দোয়া ও সদাচারের পথ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৬৬৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَسِيدِ بْنِ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، مَوْلَى بَنِي سَاعِدَةَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُسَيْدٍ، مَالِكِ بْنِ رَبِيعَةَ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ ـ ﷺ ـ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سُلَيْمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَبَقِيَ مِنْ بِرِّ أَبَوَىَّ شَىْءٌ أَبَرُّهُمَا بِهِ مِنْ بَعْدِ مَوْتِهِمَا قَالَ " نَعَمْ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا وَإِيفَاءٌ بِعُهُودِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ تُوصَلُ إِلاَّ بِهِمَا ".

আবূ উসায়দ মালিক বিন রাবীআহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমরা নবী (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন সালামা গোত্রের এক ব্যক্তি তাঁর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার পিতা-মাতার মৃত্যুর পর তাদের সাথে সদাচারের কিছু অবশিষ্ট আছে কি, যা আমি তাদের সাথে করতে পারি? তিনি বলেনঃ হাঁ, তাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের মৃত্যুর পর তাদের প্রদত্ত প্রতিশ্রুতি পালন করা, তাদের বন্ধুদের সম্মান করা এবং (অপরের সাথে) তাদের গড়ে তোলা সম্পর্ক উজ্জীবিত রাখা।

[২৯৯৬] আবূ দাউদ ৫১৪২। মিশকাত ৪৯৩৬।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৬৬৪-এর সারসংক্ষেপ

এক ব্যক্তি জানতে চাইলেন, পিতা-মাতার মৃত্যুর পর তাদের সাথে সদাচারের কিছু বাকি থাকে কি? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, হ্যাঁ। তিনি কয়েকটি কাজ বললেন: তাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের প্রতিশ্রুতি পূরণ করা, তাদের বন্ধুদের সম্মান করা এবং তাদের মাধ্যমে গড়ে ওঠা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই হাদিসের মূল শিক্ষা হলো মা-বাবার অধিকার তাদের মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় না। সন্তান তাদের জন্য ভালো দোয়া করতে পারে এবং তাদের রেখে যাওয়া ভালো সম্পর্ককে সম্মান করতে পারে। এটি আবেগের পাশাপাশি দায়িত্বেরও শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত মা-বাবার জন্য দোয়া ও ইস্তিগফার করা উচিত।
  • তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সদাচারের অংশ।
  • মা-বাবার বন্ধু ও আত্মীয়তার সম্পর্ককে সম্মান করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন