৩৩/৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৬৬৮ - কন্যার প্রতি মায়ের মমতা
কন্যা সন্তানদের সাথে পিতার সদাচরণ ও দয়া প্রদর্শন
কন্যার প্রতি মায়ের মমতা: খেজুর ভাগ করার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৩৬৬৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৬৬৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْحَسَنِ، عَنْ صَعْصَعَةَ، عَمِّ الأَحْنَفِ قَالَ دَخَلَتْ عَلَى عَائِشَةَ امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا فَأَعْطَتْهَا ثَلاَثَ تَمَرَاتٍ فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً ثُمَّ صَدَعَتِ الْبَاقِيَةَ بَيْنَهُمَا. قَالَتْ فَأَتَى النَّبِيُّ ـ ﷺ ـ فَحَدَّثْتُهُ فَقَالَ " مَا عَجَبُكِ لَقَدْ دَخَلَتْ بِهِ الْجَنَّةَ " .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
(সা’সাআহ) বলেন, এক মহিলা তার দু’ কন্যা সন্তানসহ আয়িশাহ (রাঃ)-এর নিকট এলো। তিনি তাকে তিনটি খেজুর দিলেন। সে তাদের প্রত্যেককে একটি করে খেজুর দিলো এবং অবশিষ্ট খেজুরটিও দু’ টুকরা করে তাদের মাঝে বণ্টন করলো। আয়িশাহ (রাঃ) বলেন, এরপর নবী (ﷺ) আসলে আমি তাঁর নিকট ঘটনা বর্ণনা করলাম। তিনি বলেনঃ তুমি তো অবাক হচ্ছো, এর ফলে সে অবশ্যি জান্নাতে প্রবেশ করেছে।
[৩০০০] সহীহুল বুখারী ১৪১৮, ৫৯৯৫, মুসলিম ২৬২৯, ২৬৩০, তিরমিযী ১৯১৫, আহমাদ ২৩৫৩৫, ২৪০৫১, ২৫৫২৯।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৬৬৮-এর সারসংক্ষেপ
এক মহিলা দুই কন্যা নিয়ে আয়িশা (রাঃ)-এর কাছে এলেন। তাঁকে তিনটি খেজুর দেওয়া হলে তিনি দুই কন্যাকে একটি করে দিলেন। বাকি খেজুরটিও দুই ভাগ করে তাদের মাঝে বণ্টন করলেন। আয়িশা (রাঃ) ঘটনাটি নবী (صلى الله عليه وسلم)-কে জানালে তিনি বললেন, এতে অবাক হচ্ছ? এর ফলে সে জান্নাতে প্রবেশ করেছে। এই হাদিসে মায়ের ত্যাগ, কন্যার প্রতি মমতা এবং সামান্য খাবারেও ন্যায়ভাগের শিক্ষা আছে। এখানে বড় সম্পদের কথা নয়, বরং দরিদ্র অবস্থাতেও সন্তানের জন্য ভালোবাসা ও ত্যাগের কথা বলা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানের জন্য মায়ের ত্যাগ আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।
- অল্প সম্পদেও সন্তানদের মাঝে যত্ন ও ন্যায়বোধ রাখা যায়।
- কন্যা সন্তানের প্রতি মমতা ও দয়া ইসলামী শিক্ষার অংশ।
