৩৩/১৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭১১ - সালাম ও কুশল বিনিময়ের সুন্দর আদব

কোন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আপনার রাত কেমন গেলো?

সালাম ও কুশল বিনিময়ের নববী শিষ্টাচার

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭১১

حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَرَوِيُّ، إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ إِسْحَاقَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، حَدَّثَنِي جَدِّي أَبُو أُمِّي، مَالِكُ بْنُ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيُّ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَدَخَلَ عَلَيْهِمْ فَقَالَ " السَّلاَمُ عَلَيْكُمْ " . قَالُوا وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. قَالَ " كَيْفَ أَصْبَحْتُمْ " . قَالُوا بِخَيْرٍ نَحْمَدُ اللَّهَ فَكَيْفَ أَصْبَحْتَ بِأَبِينَا وَأُمِّنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " أَصْبَحْتُ بِخَيْرٍ أَحْمَدُ اللَّهَ " .

আবূ উসাইদ মালিক বিন রাবীআহ আস-সাইদী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আব্বাস বিন আবদুল মুত্তালিব (রাঃ)-র ওখানে প্রবেশ করে তাঁকে বলেনঃ আসসালামু আলাইকুম। তাঁরা উত্তরে বলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তিনি জিজ্ঞাসা করলেন : তোমাদের রাত কেমন গেলো? তাঁরা বলেন, ভালোভাবেই কেটেছে, আল্লাহর প্রশংসা করছি। হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আপনার রাত কেমন কেটেছে? তিনি বলেনঃ আল্লাহর প্রশংসা করছি, আমার রাতও ভালোই কেটেছে।

[৩০৪৩] হাদীসটি ইমাম ইবনু মাজাহ (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আব্বাস বিন আবদুল মুত্তালিব (রাঃ)-এর ঘরে প্রবেশ করে সালাম দেন। তারা সালামের জবাব দেন এবং রহমত ও বরকতের দোয়া যোগ করেন। এরপর নবী صلى الله عليه وسلم তাঁদের সকাল কেমন হয়েছে জিজ্ঞেস করেন। তাঁরা আল্লাহর প্রশংসা করে ভালো থাকার কথা বলেন এবং নবী صلى الله عليه وسلم-এর কুশল জিজ্ঞেস করেন। নবী صلى الله عليه وسلم-ও আল্লাহর প্রশংসা করে ভালো থাকার কথা বলেন। এখানে সালাম, সালামের জবাব, কুশল জিজ্ঞাসা এবং আল্লাহর প্রশংসা—সব একসঙ্গে এসেছে। এই হাদিস আমাদের শেখায়, মানুষের সঙ্গে দেখা হলে কথা শুরু হোক শান্তি, দোয়া ও ভদ্রতায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাম দিয়ে কথা শুরু করা সুন্দর আদব।
  • কুশল জিজ্ঞাসায় ভালোবাসা ও সম্মান প্রকাশ পায়।
  • ভালো অবস্থার কথা বলতে গিয়ে আল্লাহর প্রশংসা করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন