৩৩/২৭. অধ্যায়ঃ
উপুড় হয়ে শোয়া নিষেধ
সুনানে ইবনে মাজাহ : ৩৭২৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭২৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ قَيْسِ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ أَصَابَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَائِمًا فِي الْمَسْجِدِ عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ " مَا لَكَ وَلِهَذَا النَّوْمِ هَذِهِ نَوْمَةٌ يَكْرَهُهَا اللَّهُ أَوْ يُبْغِضُهَا اللَّهُ " .
তিখফাহ বিন কায়স আল-গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মসজিদে উপুড় হয়ে শোয়া অবস্থায় পেলেন। তিনি তাঁর পা দ্বারা আমাকে খোঁচা মেরে বলেনঃ তোমার এ ধরণের শোয়া কিরূপ। এ ধরণের শোয়া তো আল্লাহ অপছন্দ করেন বা ঘৃণা করেন।
[৩০৫৫] তিরমিযী ২৭৬৮, আবূ দাউদ ৫০৪০, আহমাদ ১৫১১৫, ১৫১১৭, ২৩১০৩। মিশকাত ৪৭১৮, ৪৭১৯, ৪৭৩১।
