৩৩/৫২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭৭৯ - কুরআন তিলাওয়াতে দক্ষতা ও কষ্টের পুরস্কার

কুরআন অধ্যয়নের সওয়াব

কুরআন তিলাওয়াতে দক্ষতা ও কষ্টের ফজিলত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭৭৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَؤُهُ يَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ اثْنَانِ " .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোরআন মজীদে দক্ষ ব্যক্তি (আখেরাতে) সম্মানিত নেককার লিপিকার ফেরেশতাদের সাথে থাকবে। যে ব্যক্তি ঠেকে ঠেকে কষ্ট করে কোরআন পড়ে সে দুটি পুরস্কার পাবে।

[৩০১০] সহীহুল বুখারী ৪৯৩৭, মুসলিম ৭৯৮, তিরমিযী ২৯০৪, আবূ দাউদ ১৪৫৪, আহমাদ ২৩২৯১, ২৪১১৩, ২৪১৪৬, ২৪২৬৭, ২৪৮৩৭, দারিমী ৩৩৬৮। আত তা‘লীকুর রাগীব ২/২০৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো কুরআন তিলাওয়াতের মর্যাদা। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কুরআন মাজিদে দক্ষ ব্যক্তি আখিরাতে সম্মানিত নেককার লিপিকার ফেরেশতাদের সাথে থাকবে। আবার যে ব্যক্তি ঠেকে ঠেকে কষ্ট করে কুরআন পড়ে, সে দুটি পুরস্কার পাবে। এখানে দুই ধরনের মানুষকে আশার বার্তা দেওয়া হয়েছে। যারা দক্ষ, তাদের জন্য বড় সম্মানের কথা এসেছে। আর যারা এখনো সহজে পড়তে পারে না, তাদের কষ্টও মূল্যহীন নয়। তাই কুরআন শেখার পথে লজ্জা বা হতাশ হওয়া উচিত নয়। ধীরে ধীরে, ভুল ঠিক করে, কষ্ট সহ্য করে পড়লেও আল্লাহর কাছে তার মূল্য আছে—হাদিসের ভাষায় দুটি পুরস্কারের কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনে দক্ষ ব্যক্তির জন্য সম্মানিত ফেরেশতাদের সঙ্গের কথা এসেছে।
  • কষ্ট করে ঠেকে ঠেকে পড়া ব্যক্তির চেষ্টাও মূল্যবান।
  • কুরআন শেখার পথে ধৈর্য ও নিয়মিত চেষ্টা রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন