৩৩/৫৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭৯৯ - ফজরের পর তাওহীদের যিকির

“লা ইলাহা ইল্লাল্লাহ” এর ফাদীলাত

ফজরের পর লা ইলাহা ইল্লাল্লাহ যিকিরের ফজিলত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭৯৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عِيسَى بْنُ الْمُخْتَارِ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ قَالَ «مَنْ قَالَ فِي دُبُرِ صَلاَةِ الْغَدَاةِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ - كَانَ كَعَتَاقِ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ» .

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফজর সালাতের পর বলে, “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন কাদীর” (আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, সার্বভৌমত্ব তাঁর, সমস্ত প্রশংসা তাঁর, তাঁর হাতেই সমস্ত কল্যাণ নিহিত এবং তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান, সে ঈসমাইলের (আঃ) বংশের একটি গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে।

[৩১৩১] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফজর সালাতের পর একটি বিশেষ যিকিরের কথা বলা হয়েছে: “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, বিয়াদিহিল খাইরু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।” রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি ফজর সালাতের পর এটি বলবে, সে ইসমাঈল (আঃ)-এর বংশের একটি দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। এখানে ফজরের পরের সময়ের মূল্য এবং তাওহীদের যিকিরের ফজিলত বোঝানো হয়েছে। দিনের শুরুতে আল্লাহর একত্ব, রাজত্ব, প্রশংসা ও ক্ষমতার কথা বলা মুমিনের জন্য সুন্দর শুরু।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজরের পরের সময় যিকিরের জন্য মূল্যবান।
  • তাওহীদের বাক্যে আল্লাহর একত্ব ও ক্ষমতার ঘোষণা আছে।
  • দিন শুরু করার আগে আল্লাহর স্মরণ ভালো অভ্যাস।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন