৩৪/৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৪৬ - সব কল্যাণ চাওয়ার পূর্ণ দোয়া
দুআ‘র সমষ্টি
সব কল্যাণ, জান্নাত ও মঙ্গলময় ফয়সালার দোয়া
সুনানে ইবনে মাজাহ : ৩৮৪৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৪৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي جَبْرُ بْنُ حَبِيبٍ، عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ عَلَّمَهَا هَذَا الدُّعَاءَ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে এই দোয়া শিখিয়েছেন : “হে আল্লাহ্! আমি তোমার কাছে যাবতীয় কল্যাণ ভিক্ষা করছি, যা তাড়াতাড়ি আসে, যা দেরিতে আসে, যা জানা আছে, যা জানা নেই। আর আমি যাবতীয় মন্দ হতে তোমার আশ্রয় ভিক্ষা করছি - যা তাড়াতাড়ি আগমনকারী আর যা দেরিতে আগমনকারী আর যা আমি জানি আর যা আমি অবগত নই। হে আল্লাহ্! আমি তোমার নিকটে ঐ মঙ্গলই চাচ্ছি যা চেয়েছেন – তোমার (নেক) বান্দা ও তোমার নবী, আর তোমার কাছে ঐ মন্দ বস্তু থেকে পানাহ চাচ্ছি যা হতে তোমার বান্দা ও নবী (ﷺ) পানাহ চেয়েছেন।হে আল্লাহ্! আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি এবং ঐসব কথা ও কাজ চাচ্ছি যেগুলো আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে। আর আমি জাহান্নাম হতে তোমার নিকট পানাহ চাচ্ছি এবং ঐসব কথা ও কাজ হতেও পানাহ চাচ্ছি যেগুলো আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেবে। আর আমি তোমার কাছে প্রার্থনা করছি যে, তুমি আমার জন্য যেসব ফায়সালা করে রেখেছ তা আমার জন্য কল্যাণকর করে দাও”।
[৩১৭৮] আহমাদ ২৪৪৯৮, ২৪৬১৩। সহীহাহ ১৫৪২।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো جامع বা ব্যাপক দোয়া। নবী صلى الله عليه وسلم আয়িশা (রাঃ)-কে এমন দোয়া শিখিয়েছেন, যেখানে দ্রুত আসা ও পরে আসা, জানা ও অজানা—সব কল্যাণ আল্লাহর কাছে চাওয়া হয়েছে। একইভাবে সব মন্দ থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এরপর নবী صلى الله عليه وسلم যা চেয়েছেন, সেই মঙ্গল চাওয়া হয়েছে এবং তিনি যে মন্দ থেকে আশ্রয় চেয়েছেন, তা থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। দোয়াটির বড় অংশ জান্নাত ও জান্নাতের নিকটবর্তী করে এমন কথা ও কাজ চাওয়া, আর জাহান্নাম এবং জাহান্নামের দিকে নিয়ে যায় এমন কথা ও কাজ থেকে বাঁচার আবেদন। শেষে আল্লাহর ফয়সালাকে নিজের জন্য কল্যাণকর করার দোয়া আছে। এটি পূর্ণ দোয়ার একটি সুন্দর নমুনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানা ও অজানা সব কল্যাণ আল্লাহর কাছে চাওয়া যায়।
- জাহান্নামের দিকে নিয়ে যায় এমন কথা ও কাজ থেকে বাঁচতে দোয়া দরকার।
- জান্নাতের নিকটবর্তী করে এমন আমল চাওয়া গুরুত্বপূর্ণ।
- আল্লাহর ফয়সালা নিজের জন্য কল্যাণকর করতে প্রার্থনা করা উচিত।
