১৬/২. অধ্যায়ঃ
হাজ্জের মীক্বাতসমূহের বর্ণনা
সহিহ মুসলিম : ২৬৯৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৯৭
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، - رضى الله عنه - عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مُهَلُّ أَهْلِ الْمَدِينَةِ ذُو الْحُلَيْفَةِ وَمُهَلُّ أَهْلِ الشَّامِ مَهْيَعَةُ وَهِيَ الْجُحْفَةُ وَمُهَلُّ أَهْلِ نَجْدٍ قَرْنٌ " . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ - رضى الله عنهما - وَزَعَمُوا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم - وَلَمْ أَسْمَعْ ذَلِكَ مِنْهُ - قَالَ " وَمُهَلُّ أَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ " .
ইবনু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবনু উমর (রাঃ)-কে বলতে শুনেছেন, রসূলুল্লাহ (ﷺ) মাদীনাবাসীদের যুল হুলাইফা থেকে, সিরিয়ার অধিবাসীদেরকে আল জুহফা থেকে এবং নাজদবাসীদেরকে কারন থেকে ইহরাম বাঁধার নির্দেশ দিয়েছেন। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, আমাকে অবহিত করা হয়েছে যে, তিনি আরও বলেছেন, ইয়ামানবাসীগণ ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৭৪, ইসলামীক সেন্টারঃ ২৬৭২
