৩৪/৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৫৯ - আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া

আল্লাহ্‌র মহান নাম (ইসমে আযম)

আল্লাহর সুন্দর নাম ধরে ক্ষমা ও রহমত চাওয়ার দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৫৯

حَدَّثَنَا أَبُو يُوسُفَ الصَّيْدَلاَنِيُّ، مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الرَّقِّيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الْفَزَارِيِّ، عَنْ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ الْجُهَنِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِاسْمِكَ الطَّاهِرِ الطَّيِّبِ الْمُبَارَكِ الأَحَبِّ إِلَيْكَ الَّذِي إِذَا دُعِيتَ بِهِ أَجَبْتَ وَإِذَا سُئِلْتَ بِهِ أَعْطَيْتَ وَإِذَا اسْتُرْحِمْتَ بِهِ رَحِمْتَ وَإِذَا اسْتُفْرِجْتَ بِهِ فَرَّجْتَ " .قَالَتْ وَقَالَ ذَاتَ يَوْمٍ " يَا عَائِشَةُ هَلْ عَلِمْتِ أَنَّ اللَّهَ قَدْ دَلَّنِي عَلَى الاِسْمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ " . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي فَعَلِّمْنِيهِ . قَالَ " إِنَّهُ لاَ يَنْبَغِي لَكِ يَا عَائِشَةُ " . قَالَتْ فَتَنَحَّيْتُ وَجَلَسْتُ سَاعَةً ثُمَّ قُمْتُ فَقَبَّلْتُ رَأْسَهُ ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِيهِ . قَالَ " إِنَّهُ لاَ يَنْبَغِي لَكِ يَا عَائِشَةُ أَنْ أُعَلِّمَكِ إِنَّهُ لاَ يَنْبَغِي لَكِ أَنْ تَسْأَلِي بِهِ شَيْئًا مِنَ الدُّنْيَا " . قَالَتْ فَقُمْتُ فَتَوَضَّأْتُ ثُمَّ صَلَّيْتُ رَكْعَتَيْنِ ثُمَّ قُلْتُ اللَّهُمَّ إِنِّي أَدْعُوكَ اللَّهَ وَأَدْعُوكَ الرَّحْمَنَ وَأَدْعُوكَ الْبَرَّ الرَّحِيمَ وَأَدْعُوكَ بِأَسْمَائِكَ الْحُسْنَى كُلِّهَا مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ أَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي. قَالَتْ فَاسْتَضْحَكَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ ثُمَّ قَالَ " إِنَّهُ لَفِي الأَسْمَاءِ الَّتِي دَعَوْتِ بِهَا " .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ ‘‘হে আল্লাহ্‌! আমি আপনার নিকট আপনার পবিত্র, উত্তম, বরকতপূর্ণ এবং আপনার অধিক প্রিয় নামের ওয়াসীলায় আপনার নিকট প্রার্থনা করছি, যে নামের ওয়াসীলায় আপনাকে ডাকলে আপনি সাড়া দেন, যে নামের ওয়াসীলায় প্রার্থনা করলে আপনি দান করেন, যে নামের ওয়াসীলায় রহমত প্রার্থনা করা হলে আপনি রহমত নাযিল করেন এবং যে নামের ওয়াসীলায় বিপদমুক্তি কামনা করা হলে আপনি বিপদমুক্ত করেন’’।আয়িশাহ (রাঃ) বলেন, একদিন তিনি বললেনঃ হে আয়িশাহ! তুমি কি জানো, আল্লাহ্‌ আমাকে সেই নামটি বলে দিয়েছেন, যে নামের ওয়াসীলায় ডাকলে তিনি সাড়া দেন? আয়িশাহ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক, তা আমাকে শিখিয়ে দিন। তিনি বলেনঃ হে আয়িশাহ! তা তোমার পক্ষে সম্ভব হবে না। তিনি বলেন, তখন আমি সরে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম, অতঃপর উঠে দাঁড়িয়ে তাঁর মাথায় চুমা দিয়ে বললাম, হে আল্লাহ্‌র রাসূল! তা আমাকে শিখিয়ে দিন। তিনি বলেনঃ হে আয়িশাহ! তা তোমার পক্ষে সম্ভব হবে না। আমি যদি তোমাকে শিখিয়ে দেই তবে সেই নামের ওয়াসীলায় পার্থিব জগতের কিছু প্রার্থনা করা তোমার জন্য সংগত হবে না।আয়িশাহ (রাঃ) বলেন, তখন আমি উঠে গিয়ে ওজু করার এবং দু’ রাক’আত নামাজ পড়ার পর বললাম, ‘‘হে আল্লাহ্‌! আমি তোমাকে ‘আল্লাহ্‌’ নামে ডাকছি, আমি তোমাকে রহমান নামে ডাকছি, আমি তোমাকে ‘বাররুর রহীম’ নামে ডাকছি এবং আমি তোমাকে আমার জানা-অজানা তোমার যাবতীয় সর্বোত্তম নামে ডাকছি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো। ’’ আয়িশাহ (রাঃ) বলেন, এতে রাসূলুল্লাহ (ﷺ) অকৃত্রিম হাসি দিলেন, অতঃপর বললেনঃ তুমি যেসব নামে ডাকলে, সেই নামটি অবশ্যই এগুলোর মধ্যে আছে।

[৩১৯১] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত তা’লীকুর রাগীব ২/২৭৫।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করা। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এমন এক নামের ওয়াসীলায় দোয়ার কথা বলেছেন, যে নামে আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন, প্রার্থনা করলে দান করেন, রহমত চাইলে রহমত দেন এবং বিপদমুক্তি চাইলে মুক্তি দেন। পরে আয়িশা (রাঃ) সেই নাম জানতে চাইলেন। নবী صلى الله عليه وسلم তাকে তা শেখানো সংগত নয় বলে জানালেন এবং বললেন, এ নামে দুনিয়ার কিছু চাওয়া তার জন্য ঠিক হবে না। এরপর আয়িশা (রাঃ) ওজু করে দুই রাকাত সালাত পড়ে আল্লাহ, রহমান, বাররুর রহীম এবং জানা-অজানা সব সুন্দর নাম ধরে ক্ষমা ও রহমত চাইলেন। নবী صلى الله عليه وسلم হাসলেন এবং বললেন, সে নাম এগুলোর মধ্যেই আছে। এই হাদিস দোয়ায় আল্লাহর নাম, সালাত, ক্ষমা ও রহমতের গভীর সম্পর্ক দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করা গুরুত্বপূর্ণ।
  • ক্ষমা ও রহমত চাওয়া দোয়ার বড় বিষয়।
  • দোয়ার আগে ওজু ও সালাত বান্দার বিনয় বাড়ায়।
  • দুনিয়ার চাওয়ার চেয়ে ক্ষমা ও রহমতকে গুরুত্ব দেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন