৩৪/১৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৮৭ - ঘরে প্রবেশ ও খাবারের আগে আল্লাহর স্মরণ

কোন ব্যক্তি তার ঘরে প্রবেশের প্রাক্কালে যে দুআ’ পড়বে

ঘরে প্রবেশের দোয়া ও খাবারের আগে আল্লাহর স্মরণ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৮৭

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ ﷺ ـ يَقُولُ «إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ . وَإِذَا دَخَلَ وَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ أَدْرَكْتُمُ الْمَبِيتَ . فَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ».

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেনঃ কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান (তার সঙ্গীদেরকে) বলে, তোমাদের রাত্রিবাস এবং রাতের আহারের কোন ব্যবস্থা হলো না। কিন্তু কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত্রিবাসের জায়গা পেয়ে গেলে। সে আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেলো।

[৩২১৯] মুসলিম ২০১৮, আবূ সাঈদ ৩৭৬৫, আহমাদ ১৪৩১৯, ১৪৬৮৮। আত তালীকুর ৩/১১৬।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঘরে প্রবেশের সময় এবং খাবারের সময় আল্লাহর নাম স্মরণ করার শিক্ষা এসেছে। নবীজি (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় এবং খাবারের সময় আল্লাহকে স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, তোমাদের জন্য এখানে রাত্রিবাস ও রাতের খাবারের ব্যবস্থা নেই। আর কেউ যদি ঘরে ঢোকার সময় আল্লাহকে স্মরণ না করে, শয়তান বলে, রাত্রিবাসের জায়গা পেয়ে গেলে। খাবারের সময়ও স্মরণ না করলে সে বলে, খাবার ও শয্যা দুটোই পাওয়া গেল। এই হাদিস আমাদের দৈনন্দিন জীবনের খুব সহজ আমল শেখায়। ঘরে ঢোকা ও খাবার শুরু করার মতো সাধারণ কাজও আল্লাহর স্মরণে ইবাদতের রং পায় এবং শয়তানের প্রভাব থেকে বাঁচার মাধ্যম হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করা উচিত।
  • খাবারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তানের অংশ নেওয়ার কথা এসেছে।
  • দৈনন্দিন ছোট কাজেও আল্লাহর স্মরণ মুমিনের নিরাপত্তার মাধ্যম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন