৩৫/৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে
সুনানে ইবনে মাজাহ : ৩৯১৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯১৬
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ تَحَلَّمَ حُلُمًا كَاذِبًا كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَيُعَذَّبُ عَلَى ذَلِكَ " .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে তাকে দুইটি যবের দানার মধ্যে গিট লাগাতে বাধ্য করা হবে এবং এজন্য তাকে শাস্তি দেওয়া হবে।
[৩২৪৮] তিরমিযী ২২৮৩, আবূ দাউদ ৫০২৪, আহমাদ ২২১৪, ৩৩৭৩। সহীহ আল-জামি ৬১৩৯।
