৩২/৮. অধ্যায়ঃ
কেউ যদি মনগড়া (মিথ্যা) স্বপ্ন বলে
জামে তিরমিযী : ২২৮৩
জামে তিরমিযীহাদিস নম্বর ২২৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَحَلَّمَ كَاذِبًا كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَنْ يَعْقِدَ بَيْنَهُمَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: মনগড়া (মিথ্যা) স্বপ্ন বর্ণনাকারীকে কেয়ামতের দিন দুটি যবের দানায় গিঁট লাগাতে বাধ্য করা হবে; আর সে তাতে গিঁট লাগাতে সক্ষম হবে না।
সহীহ, ইবনু মা-জাহ (৩৯১৬), বুখারী।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
