৩২/১০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৯১ - স্বপ্ন তিন প্রকার ও মুমিনের স্বপ্ন

স্বপ্নে রাসূলুল্লাহ (ﷺ)-এর দাঁড়িপাল্লা ও বালতি দর্শন

স্বপ্ন তিন প্রকার: ভালো স্বপ্ন, মনের ভাবনা ও শয়তানের দুশ্চিন্তা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৯১

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «فِي آخِرِ الزَّمَانِ لاَ تَكَادُ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَالرُّؤْيَا ثَلاَثٌ الْحَسَنَةُ بُشْرَى مِنَ اللَّهِ وَالرُّؤْيَا يُحَدِّثُ الرَّجُلُ بِهَا نَفْسَهُ وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يَكْرَهُهَا فَلاَ يُحَدِّثْ بِهَا أَحَدًا وَلْيَقُمْ فَلْيُصَلِّ " .قَالَ أَبُو هُرَيْرَةَ «يُعْجِبُنِي الْقَيْدُ وَأَكْرَهُ الْغُلَّ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ " . قَالَ وَقَالَ النَّبِيُّ ﷺ «رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " .قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَيُّوبَ مَرْفُوعًا وَرَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ وَوَقَفَهُ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ শেষ যামানায় মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। তাদের মধ্যে অধিক সত্যবাদীর স্বপ্নই বেশি সত্য হবে। স্বপ্ন তিন প্রকারঃ(১) ভাল স্বপ্ন, যা আল্লাহ্‌ তা’আলার পক্ষ হতে সুসংবাদ,(২) স্বপ্নের আকারে ব্যক্তির মনের চিন্তা-ভাবনা ও(৩) শয়তানের পক্ষ হতে দুশ্চিন্তায় ফেলার স্বপ্ন। কাজেই তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখে তাহলে সে যেন তা অন্যের নিকট প্রকাশ না করে বরং সে যেন তখন উঠে গিয়ে নামাজ আদায় করে।আবূ হুরাইরা (রাঃ) বলেন, (স্বপ্নে পায়ে) শৃঙ্খল দেখা আমার পছন্দনীয় এবং গলায় শৃঙ্খল দেখা অপছন্দনীয়। (পায়ে) শৃঙ্খল দেখা হলো দ্বীনের উপর সুদৃঢ়তার প্রতীক। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ মুমিনের স্বপ্ন নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ।

আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি আবদুল ওয়াহ্‌হাব আস-সাকাফী (রহঃ) আইয়্যূব (রহঃ) হতে মারফূরূপে বর্ণনা করেছেন। আর তা হাম্মাদ ইবনু যাইদ (রহঃ) আইয়্যূব (রহঃ) হতে মাওকূফরূপে বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে স্বপ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, শেষ যামানায় মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে, আর অধিক সত্যবাদীর স্বপ্ন বেশি সত্য হবে। এরপর স্বপ্নকে তিন ভাগে বলা হয়েছে: ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; মানুষের মনের চিন্তাভাবনার স্বপ্ন; এবং শয়তানের পক্ষ থেকে দুশ্চিন্তায় ফেলার স্বপ্ন। অপছন্দনীয় স্বপ্ন দেখলে তা অন্যকে না বলতে এবং উঠে নামাজ পড়তে বলা হয়েছে। হাদিসে আরও এসেছে, মুমিনের স্বপ্ন নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ। তাই স্বপ্নকে গুরুত্ব দেওয়া যায়, কিন্তু সব স্বপ্ন এক রকম নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বপ্ন তিন ধরনের হতে পারে।
  • অপছন্দনীয় স্বপ্ন সবাইকে বলা উচিত নয়।
  • খারাপ স্বপ্ন দেখলে নামাজের দিকে মন দেওয়া উচিত।
  • সত্যবাদিতা স্বপ্নের সত্যতার সঙ্গে সম্পর্কিত বলে হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন