৩২/১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৭০ - স্বপ্নের তিন ধরন ও করণীয়

মুমিন ব্যক্তির স্বপ্ন নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ

স্বপ্নের তিন ধরন ও অপছন্দনীয় স্বপ্নে করণীয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৭০

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَالرُّؤْيَا ثَلاَثٌ فَالرُّؤْيَا الصَّالِحَةُ بُشْرَى مِنَ اللَّهِ وَالرُّؤْيَا مِنْ تَحْزِينِ الشَّيْطَانِ وَالرُّؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهَا الرَّجُلُ نَفْسَهُ فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ وَلْيَتْفُلْ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ قَالَ وَأُحِبُّ الْقَيْدَ فِي النَّوْمِ وَأَكْرَهُ الْغُلَّ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ " .قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামত নিকটবর্তী সময়ে মু’মিনদের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। তাদের মধ্যে বেশি সত্যবাদীর স্বপ্নও তদনুরূপ সত্য হবে। মু’মিনের স্বপ্ন হলো নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ। আর স্বপ্ন তিন প্রকারঃ(১) ভাল স্বপ্ন হলো আল্লাহ্‌ তা’আলার নিকট হতে সুসংবাদস্বরূপ।(২) আরেক প্রকার স্বপ্ন হলো শয়তানের নিকট হতে মু’মিনের জন্য দুশ্চিন্তাস্বরূপ।(৩) আরেক প্রকার স্বপ্ন হলো মানুষের মনের চিন্তা-ভাবনা (সে যা চিন্তা করে তা-ই স্বপ্নে দেখে)।অতএব, তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তাহলে সে যেন উঠে যায় এবং (বাম দিকে) থুথু ফেলে এবং তা লোকের নিকট না বলে। বর্ণনাকারী বলেন, আমি স্বপ্নে (পায়ে) শৃঙ্খল দেখা পছন্দ করি; কিন্তু (গলদেশে) শৃঙ্খল দেখা অপছন্দ করি। (পায়ে) শিকলের তাৎপর্য হলো ধর্মের উপর স্থিতিশীল।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো স্বপ্ন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কিয়ামত নিকট হলে মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে, আর বেশি সত্যবাদীর স্বপ্নও বেশি সত্য হবে। মুমিনের স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। তিনি স্বপ্নকে তিন ভাগ করেছেন: ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আরেকটি শয়তানের পক্ষ থেকে দুশ্চিন্তা, আরেকটি মানুষের নিজের চিন্তার প্রতিফলন। কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে উঠে যাবে, বাম দিকে থুথু ফেলবে এবং তা মানুষের কাছে বলবে না। হাদিসে পায়ের শিকলকে দ্বীনের উপর স্থির থাকার ইঙ্গিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে।
  • সব স্বপ্ন একই ধরনের নয়; কিছু স্বপ্ন মনের চিন্তার ফল।
  • অপছন্দনীয় স্বপ্ন দেখলে তা সবার কাছে বলা উচিত নয়।
  • সত্যবাদিতা স্বপ্নের সত্যতার সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন