৩৬/২১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০১৫ - সমাজের অবক্ষয় ও জ্ঞানের দায়িত্ব

আল্লাহর বানীঃ “আত্মসংশোধনই তোমাদের কর্তব্য”

সমাজের অবক্ষয়: নেতৃত্ব, চরিত্র ও জ্ঞানের সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০১৫

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ يَحْيَى بْنِ عُبَيْدٍ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا أَبُو مُعَيْدٍ، حَفْصُ بْنُ غَيْلاَنَ الرُّعَيْنِيُّ عَنْ مَكْحُولٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَتَى نَتْرُكُ الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْىَ عَنِ الْمُنْكَرِ قَالَ «إِذَا ظَهَرَ فِيكُمْ مَا ظَهَرَ فِي الأُمَمِ قَبْلَكُمْ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا ظَهَرَ فِي الأُمَمِ قَبْلَنَا قَالَ «الْمُلْكُ فِي صِغَارِكُمْ وَالْفَاحِشَةُ فِي كِبَارِكُمْ وَالْعِلْمُ فِي رُذَالَتِكُمْ». قَالَ زَيْدٌ تَفْسِيرُ مَعْنَى قَوْلِ النَّبِيِّ ـ ﷺ ـ «وَالْعِلْمُ فِي رُذَالَتِكُمْ». إِذَا كَانَ الْعِلْمُ فِي الْفُسَّاقِ .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল! আমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা কখন ত্যাগ করবো? তিনি বলেনঃ যখন তোমাদের মাঝে সেই সব বিষয় প্রকাশ পাবে, যা তোমাদের পূর্ববর্তী উম্মাতদের মাঝে প্রকাশ পেয়েছিলো। আমরা বললাম, হে আল্লাহর রাসুল! আমাদের পূর্বেকার উম্মাতগণের যুগে কী কী বিষয় প্রকাশ পেয়েছিলো? তিনি বলেনঃ তোমাদের মধ্যকার নিকৃষ্ট তরুণদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে। বয়স্ক লোক অশ্লীল কার্যকলাপে লিপ্ত হবে এবং নিকৃষ্ট লোক জ্ঞানের অধিকারী হবে। রাবী যায়েদ (রহঃ) বলেন, নবী (ﷺ) এর বাণীঃ “নিকৃষ্ট ও নীচ ব্যক্তিরা জ্ঞানের অধিকারী হবে”, এর তাৎপর্য হলোঃ পাপাচারীরা জ্ঞানের বাহক হবে।

[৩৩৪৭] আহমাদ ১২৫৩১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে জিজ্ঞাসা করা হয়, কখন সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ত্যাগ করা হবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, যখন তোমাদের মধ্যে আগের উম্মতদের মতো বিষয় প্রকাশ পাবে। এরপর তিনটি চিহ্ন বলা হয়েছে: নিকৃষ্ট তরুণদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাওয়া, বয়স্কদের অশ্লীল কাজে লিপ্ত হওয়া, এবং নিকৃষ্ট লোকদের জ্ঞানের অধিকারী হওয়া। রাবী ব্যাখ্যা করেছেন, এর অর্থ পাপাচারীরা জ্ঞানের বাহক হবে। এই হাদিসের মূল শিক্ষা হলো সমাজে নেতৃত্ব, চরিত্র ও জ্ঞান—এই তিনটি ক্ষেত্র নষ্ট হলে বড় বিপদ তৈরি হয়। তাই জ্ঞান শুধু মুখস্থ নয়; চরিত্র ও আমলের সঙ্গে থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেতৃত্ব ভুল হাতে গেলে সমাজে ক্ষতি বাড়তে পারে।
  • বয়স্কদের চরিত্র খারাপ হলে তার প্রভাব সমাজে পড়ে।
  • জ্ঞান পাপাচারীর হাতে গেলে মানুষ বিভ্রান্ত হতে পারে।
  • জ্ঞান, আমল ও চরিত্র একসঙ্গে থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন