৩৬/২৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০২৪ - নবীদের বিপদ ও দ্বিগুণ প্রতিদান
বিপদে ধৈর্যধারণ
নবীদের জ্বর ও বিপদ: ধৈর্যের বিনিময়ে প্রতিদানের আশা
সুনানে ইবনে মাজাহ : ৪০২৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০২৪
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ ـ ﷺ ـ وَهُوَ يُوعَكُ فَوَضَعْتُ يَدِي عَلَيْهِ فَوَجَدْتُ حَرَّهُ بَيْنَ يَدَىَّ فَوْقَ اللِّحَافِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَشَدَّهَا عَلَيْكَ قَالَ " إِنَّا كَذَلِكَ يُضَعَّفُ لَنَا الْبَلاَءُ وَيُضَعَّفُ لَنَا الأَجْرُ». قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ أَشَدُّ بَلاَءً قَالَ «الأَنْبِيَاءُ». قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ثُمَّ مَنْ قَالَ " ثُمَّ الصَّالِحُونَ إِنْ كَانَ أَحَدُهُمْ لَيُبْتَلَى بِالْفَقْرِ حَتَّى مَا يَجِدُ أَحَدُهُمْ إِلاَّ الْعَبَاءَةَ يُحَوِّيهَا وَإِنْ كَانَ أَحَدُهُمْ لَيَفْرَحُ بِالْبَلاَءِ كَمَا يَفْرَحُ أَحَدُكُمْ بِالرَّخَاءِ " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর নিকট গেলাম, তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তাঁর উপর আমার হাত রাখলে তাঁর গায়ের চাদরের উপর থেকেই তাঁর দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসুল! কত তীব্র জ্বর আপনার। তিনি বলেনঃ আমাদের(নবী-রাসুলগণের) অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেয়া হয়।আমি বললাম হে আল্লাহর রাসুল! কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীগণের উপর। আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! তারপর কার উপর? তিনি বলেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে, শেষ পর্যন্ত তাঁর কাছে তাঁর পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে, যেমন তোমাদের কেউ ধন-সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে।
[৩৩৫৬] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ১৪৪।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, নবী (صلى الله عليه وسلم) ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। সাহাবী তাঁর শরীরের তাপ চাদরের উপর দিয়েই অনুভব করেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, নবী-রাসুলদের উপর বিপদ দ্বিগুণ আসে এবং প্রতিদানও দ্বিগুণ দেওয়া হয়। এরপর তিনি জানান, মানুষের মধ্যে নবীদের উপর সবচেয়ে কঠিন বিপদ আসে। তারপর নেককার বান্দাদের উপর। হাদিসে নেককারদের দারিদ্র্য ও বিপদে ধৈর্যের উদাহরণও এসেছে। কেউ কেউ এমন অবস্থায় পৌঁছে যে তার কাছে শুধু পরিধানের কম্বল থাকে। আবার কেউ বিপদেও এমন শান্ত থাকে, যেমন মানুষ সম্পদ পেলে আনন্দিত হয়। এই হাদিস বিপদ, জ্বর, দারিদ্র্য ও ধৈর্য সম্পর্কে গভীর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী-রাসুলদের উপর বিপদ কঠিন ছিল।
- বিপদের সাথে প্রতিদানের সম্পর্ক আছে, তবে ধৈর্য জরুরি।
- নেককার মানুষও দারিদ্র্য ও কষ্টে পড়তে পারেন।
- বিপদে শান্ত থাকা ঈমানের সুন্দর প্রকাশ হতে পারে।
