১/৪৪. অধ্যায়ঃ
নাকের ভিতর পানি পৌঁছানো ও নাক উত্তমরূপে পরিষ্কার করা
সুনানে ইবনে মাজাহ : ৪০৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ، . قَالَ " أَسْبِغِ الْوُضُوءَ وَبَالِغْ فِي الاِسْتِنْشَاقِ إِلاَّ أَنْ تَكُونَ صَائِمًا " .
লাকীত বিন সবরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে ওজু সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, তুমি পরিপূর্ণরূপে ওজু করো এবং নাকের ভেতর ভালভাবে পানি পৌঁছাও, তবে তুমি রোজাদার হলে তা করবে না।
[৪০৫] তিরমিযী ৩৭, ৭৮৮; নাসায়ী ৮৭, ১১৪; আবূ দাঊদ ১৪২, ২৩৬৬; আহমাদ ১৫৯৪৫, ১৫৯৪৬; দারিমী ৭০৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ১৩০, মিশকাত ৪১৫।
