৩৭/৩০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৫৪ - সৎকাজ অসৎ কাজ দূর করে

তওবা সম্পর্কে আলোচনা

সৎকাজ অসৎ কাজ দূর করে: নামাজের বড় শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৫৪

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، : أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ ـ ﷺ ـ فَذَكَرَ أَنَّهُ أَصَابَ مِنِ امْرَأَةٍ قُبْلَةً فَجَعَلَ يَسْأَلُ عَنْ كَفَّارَتِهَا فَلَمْ يَقُلْ لَهُ شَيْئًا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ﴾وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} فَقَالَ الرَّجُلُ : يَا رَسُولَ اللَّهِ أَلِي هَذِهِ فَقَالَ : «هِيَ لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي " .

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ) -এর নিকট এসে বললো যে, সে এক বেগানা মহিলাকে চুমা দিয়েছে। সে এর কাফ্‌ফারা সম্পর্কে জিজ্ঞেস করতে থাকলো। কিন্তু তিনি তাকে কোন উত্তর দিলেন না।তখন মহামহিম আল্লাহ এ আয়াত নাযিল করলেন (অনুবাদ) : “দিনের দু’ প্রান্তভাগে এবং রাতের প্রথমাংশে নামাজ কায়েম করো। নিশ্চয় সৎকাজ অসৎ কাজকে দূরীভূত করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে, এটা তাদের জন্য উপদেশ” (সূরা হূদঃ ১১৪)।লোকটি বললঃ হে আল্লাহর রাসূল! এ নির্দেশ কি কেবল আমার জন্য সীমিত? তিনি বলেনঃ আমার উম্মাতের যে কেউ এর উপর আমল করবে, তার জন্যই।

[৩৫৮৬] বুখারী ৫২৬, ৪৬৮৭, মুসলিম ৪৯৬৩, ৪৯৬৪, তিরমিযী ৩১১২, আবু দাউদ ৪৪৬৮, আহ্মাদ ৩৬৪৫, ৪০৮৩।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে নিজের ভুলের কথা জানায় এবং কাফফারা সম্পর্কে জানতে চায়। নবী صلى الله عليه وسلم তখন কোনো উত্তর দেননি। এরপর আয়াত নাযিল হলো, দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথমাংশে নামাজ কায়েম করো; নিশ্চয় সৎকাজ অসৎ কাজকে দূর করে। লোকটি জানতে চাইল, এটি কি শুধু তার জন্য? নবী صلى الله عليه وسلم বললেন, তাঁর উম্মতের যে কেউ এর উপর আমল করবে, তার জন্যই। এখানে শিক্ষা হলো ভুলের পর সৎকাজের দিকে ফিরে আসা। বিশেষ করে নামাজ মানুষকে আল্লাহর দিকে ফেরায়। তবে এটি পাপকে হালকা ভাবার কথা নয়; বরং ভুল হলে আল্লাহর পথে ফিরে আসার শিক্ষা। তওবা, নামাজ, সৎকাজ ও ক্ষমার আশার বিষয় এখানে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুলের পর সৎকাজের দিকে ফিরে আসা দরকার।
  • নামাজ আল্লাহর দিকে ফিরে আসার গুরুত্বপূর্ণ পথ।
  • এই নির্দেশ শুধু একজনের জন্য নয়, উম্মতের আমলকারীদের জন্যও।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন