৩৭/৩২. অধ্যায়ঃ
কবর ও তার বিপর্যয়কর পরিস্থিতি
সুনানে ইবনে মাজাহ : ৪২৬৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৬৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " لَيْسَ شَىْءٌ مِنَ الإِنْسَانِ إِلاَّ يَبْلَى إِلاَّ عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একটি হাড় ব্যতিত গোটা মানবদেহ ক্ষয়প্রাপ্ত হবে। সেটা হলো পশ্চাৎদেশের হাড় এবং এই হাড় থেকেই কেয়ামতের দিন সৃষ্টির দৈহিক কাঠামো পুনর্গঠিত করা হবে।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৫৯৮] সহীহুল বুখারী ৪৮১৪,৪৯৩৫,মুসলিম ২৯৫৫,নাসায়ী ২০৭৭,আবূ দাঊদ ৪৭৪৩ ,আহমাদ ৮০৮৪,৯২৪৪,১০০৯৯,মুওয়াত্তা মালিক ৫৬৫।আয যিলান ৮৯১,তাখরীজুত তাহাবীয়াহ ৫৪৫।
