২৮/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫২১-[১] - কিয়ামতের পুনরুত্থান ও দেহের পুনর্গঠন

শিঙ্গায় ফুঁৎকার - প্রথম অনুচ্ছেদ

কিয়ামতের পুনরুত্থান ও মানুষের দেহের পুনর্গঠন

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৫২১-[১]

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالُوا: يَا أَبَا هُرَيْرَةَ أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ. قَالُوا: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ. قَالُوا: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ. «ثُمَّ يَنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءٌ فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ» قَالَ: «وَلَيْسَ مِنَ الْإِنْسَانِ شَيْءٌ لَا يَبْلَى إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ». مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يركب» متفق علیہ ، رواہ البخاری (4814) و مسلم (141 / 2955، (7414) و الروایۃ الثانیۃ 142 / 2955)، (7415) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দুটি ফুঁকের মধ্যখানে দূরত্ব হবে চল্লিশ। লোকেরা প্রশ্ন করল, হে আবূ হুরায়রাহ্! চল্লিশ দিন? তিনি বললেন, আমি উত্তর দিতে অপারগ। (অর্থাৎ আমি জানি না) তারা প্রশ্ন করল, চল্লিশ মাস? তিনি বললেন, আমি উত্তর দিতে অস্বীকার করি। লোকেরা প্রশ্ন করল, চল্লিশ বছর? তিনি বললেন, আমি জবাব দিতে অস্বীকার করি।অতঃপর আল্লাহ তা'আলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তখন মৃত দেহগুলো এমনভাবে জীবিত হয়ে উঠবে, যেমনিভাবে (বৃষ্টির পানিতে) ঘাস-লতা ইত্যাদি গজিয়ে উঠে। অতঃপর তিনি (ﷺ) বলেছেন, মেরুদণ্ডের নিম্নাংশের একটি হাড় ছাড়া মানবদেহের সকল কিছুই মাটিতে গলে বিলীন হয়ে যাবে এবং কিয়ামতের দিন সেই হাড্ডি হতে গোটা দেহের পুনর্গঠন করা হবে। আর মুসলিম-এর অপর এক বর্ণনায় আছে, নবী (ﷺ) বলেছেন : মাটি আদাম সন্তানের প্রতিটি অংশ খেয়ে ফেলবে, তবে তার মেরুদণ্ডের নিম্নাংশ খাবে না। তা হতেই মানবদেহ সৃষ্টি করা হয়েছে এবং (কিয়ামতের দিন) তা হতে তাকে পতন করা হবে।

সহীহ বুখারী ৪৯৩৫, মুসলিম ১৪১-(২৯৫৫), সহীহুল জামি ৫৫৮৫, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৫৭৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫২১-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের পুনরুত্থান সম্পর্কে খুব স্পষ্ট শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, দু’টি ফুঁকের মাঝখানে চল্লিশ ব্যবধান থাকবে। তবে আবূ হুরায়রাহ্ রা. দিন, মাস বা বছর—কোনটি তা নির্দিষ্ট করে বলেননি। এরপর আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টির মাধ্যমে মৃত দেহগুলো আবার জীবিত হবে, যেমন বৃষ্টির পানিতে ঘাস-লতা গজিয়ে ওঠে। হাদিসে আরও বলা হয়েছে, মানুষের দেহের সব অংশ মাটিতে বিলীন হয়ে যায়, কিন্তু মেরুদণ্ডের নিচের একটি হাড় অবশিষ্ট থাকে। কিয়ামতের দিন সেই অংশ থেকেই দেহ পুনর্গঠন করা হবে। তাই কিয়ামতের পুনরুত্থান, মৃতের জীবিত হওয়া এবং আল্লাহর ক্ষমতার ওপর ঈমান—এই হাদিসের মূল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিন মৃত মানুষদের আবার জীবিত করা হবে।
  • দুই ফুঁকের মাঝের সময় নির্দিষ্ট করে বলা হয়নি, তাই এ বিষয়ে সতর্ক থাকা উচিত।
  • আল্লাহ মৃত দেহকে আবার সৃষ্টি করতে সম্পূর্ণ সক্ষম।
  • বৃষ্টির পরে ঘাস গজানোর উদাহরণ পুনরুত্থান বোঝার সহজ নিদর্শন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন